October 26, 2026, 6:25 pm
Title :
আয়কর রিটার্নের যেসব ভুল সংশোধনের সুযোগ পাবেন জানুন সিলেটে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে এমদাদ হোসেন চৌধুরী সিলেটে সৌদী দূতাবাসের হিফযুল হাদীস প্রতিযোগিতার বাছাই পর্ব সম্পন্ন বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেবনাথকে জিডিএফ’র সংবর্ধনা জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন কাজী আবু হোরাইরা সভাপতি, শাহ নজরুল মহাসচিব নির্বাচিত দেশীয় সাংস্কৃতিক সংসদের সিলেট অঞ্চলের “কালচারাল লিডারশীপ প্রোগ্রাম-২০২৬” অনুষ্ঠিত শহীদ সুলেমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার সম্পন্ন শহীদ সুলেমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা শুক্রবার শুরু হেফাজতের তত্ত্বাবধানে সাতটি দলের নতুন রাজনৈতিক জোট গঠন আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন

কাতিয়া মাদ্রাসার মুহতামিম শায়েখ ইমদাদুল্লাহ এর ইন্তেকাল: জমিয়তের শোক

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, September 10, 2026

 

সিলেট রিপোর্ট:
ফিদায়ে মিল্লাত সাইয়েদ আসআদ মাদানি (রহ.)-এর খলিফা, হযরত শায়খে কাতিয়া (রহ.)-এর বড় সাহেবজাদা এবং সুনামগঞ্জ কাতিয়া মাদ্রাসার মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ শায়েখ হাজী ইমদাদুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহি রাজিউন। গতকাল বিকেলে তিনি ইন্তেকাল করেছেন। মরহুমের ইন্তেকালে
গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

নেতৃবৃন্দ বলেন, হযরত মাওলানা হাফেজ ইমদাদুল্লাহ রহ. ছিলেন একজন বিজ্ঞ আলেম, দ্বীনের একনিষ্ঠ খাদেম ও ইসলামী শিক্ষা-সংস্কৃতির নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে সুনামগঞ্জসহ দেশের উলামায়ে কেরাম, তালাবায়ে কেরাম ও দ্বীনি অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর দীর্ঘদিনের দ্বীনি খেদমত স্মরণীয় হয়ে থাকবে।

জমিয়ত নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, ছাত্র-শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জন্য মাগফিরাত ও রহমত কামনা করেন।

তাঁরা বলেন, আল্লাহ তাআলা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন, তাঁর দ্বীনি খেদমতগুলো কবুল করুন, কবরকে নূরে ভরপুর করে দিন এবং জান্নাতুল ফেরদাউসের আ‘লা মাকাম দান করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল নসিব করুন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews