November 10, 2026, 10:20 pm
Title :
ছাতকের কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহমুদ আজমের সমর্থনে মতবিনিময় সভা জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদের গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মৌমির জিপিএ-৫ অর্জন প্রশংসানীয়— আবুল কাহের চৌধুরী শামীম গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণের মূল্য বৃদ্ধি জনস্বার্থ বিরোধী —-গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ দৃষ্টি প্রতিবন্ধী মৌমি জিপিএ ৫ অর্জন করায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর শুভেচ্ছা ও উপহার প্রদান

ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, September 22, 2026

সিলেট রিপোর্ট :

ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইকের আইনি স্বীকৃতি, রোড পারমিট প্রদান এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স সুবিধাসহ ১০ দফা দাবিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ব্যাটারি চালিত রিকশা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে পৃথক পৃথক ভাবে বাংলাদেশ ব্যাটারি চালিত রিকশা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. আবু বকর এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এর কাছে প্রদান করেন।
স্মারকলিপিতে ব্যাটারি চালিত রিকশা খাতের বর্তমান সংকট ও চালক-মালিকদের বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রমজান মিয়া, কেন্দ্রীয় সহ সভাপতি আফসার, সহ সাধারণ সম্পাদক শরিফ, দপ্তর সম্পাদক সোহেল রানা, ঢাকা মহানগর মালিক সমিতির সভাপতি হান্নান মাদবর, সাধারণ সম্পাদক দেলোয়ার, অর্থ সম্পাদক ফজলুল হক, সদস্য সিরাজ, মিজান ও বাবু প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে রোড পারমিটের আবেদন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ায় চালক ও মালিকরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া সম্প্রতি বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং গ্যারেজগুলোতে অভিযান চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। স্মারকলিপিতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে বলেন, ট্রাফিক জ্যামের জন্য কেবল ব্যাটারি চালিত যানকে দায়ী করা বৈষম্যমূলক। রিকশা চলাচল হুট করে বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে এবং অনেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করা হয়।
স্মারকলিপিতে ১০ দফা দাবিগুলো হলো ঃ বুয়েটের ডিজাইন অনুযায়ী রিকশার আধুনিকায়ন ও ফিটনেস সার্টিফিকেট দেওয়া। বাণিজ্যিক লাইসেন্স ও জোনভিত্তিক রোড পারমিট প্রদান। ট্রাফিক প্রশিক্ষণসহ বিশেষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া। গ্যারেজগুলোতে ডি-৩ ক্যাটগরী বৈধ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা। গ্যারেজ থেকে সরকারের বিদ্যুৎ রাজস্ব আদায় ও সাশ্রয় নিশ্চিতকরণ। সিটি কর্পোরেশনের প্রধান সড়কে পৃথক ‘লো-স্পিড লেন’ নির্ধারণ করা। প্রধান সড়কের পাশে প্লাস্টিক বা কংক্রিট ডিভাইডার দিয়ে রিকশার আলাদা লেন তৈরি করা। পরিবহন ব্যবস্থার আইনি কাঠামোতে ব্যাটারিচালিত রিকশাকে অন্তর্ভুক্ত করা। উত্তর ও দক্ষিণ সিটি মিলে সর্বমোট ৫ লাখ ব্যাটারি চালিত রিকশার বিজ্ঞানসম্মত সিলিং নির্ধারণ করা। সড়ক ব্যবস্থাপনায় মালিক-শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা।
সংগঠনটির নেতৃবৃন্দ দ্রুত উপরোক্ত যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচলের জন্য প্রয়োজনীয় আইনগত কাঠামো ও রোড পারমিট প্রদানের ব্যবস্থা গ্রহণে দুই সিটি কর্পোরেশনের প্রশাসনের কাছে বিনীত আহ্বান জানান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews