September 24, 2026, 1:53 am
Title :
বিশ্বসভার সভাপতি আমাদের ড. খলিলুর রহমান (পর্ব-১) গাজায় ভয়াবহ দুর্ভোগে যুক্তরাজ্য নীরব থাকবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী আমার পিএইচডির সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর তাহিরপুরে তিন সন্তানসহ বাবার কীটনাশক পান, তিন শিশুর মৃত্যু শাহজালাল (র.) মাজারের টাকা প্রতিদিন গণনা করা হবে গুলশানের নতুন ডিসি নেত্রকোনার সন্তান রুহুল কবীর খান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান নেত্রকোনা জেলার উলামায়ে কেরাম ও প্রাসঙ্গিক কিছু কথা

তাহিরপুরে তিন সন্তানসহ বাবার কীটনাশক পান, তিন শিশুর মৃত্যু

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, September 23, 2026

সিলেট রিপোর্ট

:স্ত্রী প্রবাসে যাওয়ার তিন দিন পর সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা সরফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—রজনীলাইন গ্রামের সরফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০) এবং ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)। তাদের বাবা সরফত আলী (৩৫) বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সরফত আলীর স্ত্রী ফাতেমা বেগম তিন দিন আগে সৌদি আরবে যান। প্রবাস যাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছিলো।

শুক্রবার রাতে সরফত আলী তিন সন্তানকে নিয়ে ঘরে ঘুমাতে যান। পরে রাত আনুমানিক ১টার দিকে তিনি সন্তানদের নিয়ে কীটনাশক পান করেন বলে জানা গেছে। বিষপানের পর সরফত আলী ময়মনসিংহে থাকা তার এক ফুফুকে ফোন করে বিষয়টি জানান এবং পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চান। পরে তার ফুফু বাড়িতে থাকা সরফত আলীর ছোট ভাই রহমত আলীকে বিষয়টি জানান। খবর পেয়ে রহমত আলীসহ পরিবারের লোকজন দ্রুত বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews