October 1, 2026, 3:04 am
Title :
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদের প্রশাসকের সাথে কোতোয়ালি থানা জমিয়ত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র সহ অব্যাহত হামলা দখলবাজ ও অপরাধীরা বেপরোয়া —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ওসমানীনগরের তাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ডিপ টিউবওয়েল স্থাপন যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে জমিয়তের মতবিনিময় প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা: গভর্নর গোলাপগঞ্জের উত্তরগাঁও গ্রামের সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণে টিউবওয়েল স্থাপন

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, September 30, 2026

২০০১ সালে প্রতিষ্ঠিত পেশাদার সাংবাদিকদের সংগঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে অনাড়ম্বর ও বর্ণাঢ্য আয়োজনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারিছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিবি নিউজের প্রধান উপদেষ্টা লিয়াকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সহ-সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রভাতবেলার সম্পাদক ও ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা আহ্বায়ক কবির আহমদ সোহেল, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার জয়নুল আবেদীন আজাদ, বৃহত্তর সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও ইসলামী টিভির সিলেট প্রতিনিধি ফয়ছল আহমদ এবং গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া তালুকদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কামরান উদ্দিন বাদল, মাওলানা নুরুল হুদা ও দৈনিক সোনালী সিলেট পত্রিকার উপদেষ্টা মাসুদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু। এ সময় সাংগঠনিক সম্পাদক কামাল খান ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেনসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই সাংবাদিকদের দায়িত্বশীলতা, সততা, নিরপেক্ষতা ও পেশাগত নীতিমালা মেনে চলা অত্যন্ত জরুরি।
তারা আরও বলেন, সাংবাদিকতার মতো মহান পেশাকে কোনোভাবেই ব্যক্তিস্বার্থে ব্যবহার করা উচিত নয়। পেশার মর্যাদা রক্ষা করে মানুষের কথা বলতে হবে এবং সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে পেশাগত উন্নয়নে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাসিব। এছাড়া মুফতি আমিনুল ইসলাম ও মাওলানা জালাল আহমদ কোরআন তেলাওয়াত করেন।
অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি অতিথি ও সংবর্ধিত ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে অতিথি ও সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ আলম, সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী, সহ-সাধারণ সম্পাদক এইচ এম সেলিম, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সাহেদ আহমদ রিপন, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাসিব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আবিদ, সহ-প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ সুলেমান হোসেন, দপ্তর বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন মুন্না, প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম. এ. মালেক।
এছাড়াও সদস্য লায়েক আহমদ, তবারক আলী, মজির উদ্দিন, মুজিবুর রহমান, সেলিম আহমদ, সেবুল আহমদ, হারুনুর রশিদ এবং ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রউফসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ঐতিহ্য ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রেখে ঐক্যবদ্ধভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মানুষের পাশে থেকে সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশের মধ্য দিয়েই সাংবাদিকতার প্রকৃত সার্থকতা অর্জন করা সম্ভব।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews