October 11, 2026, 6:56 am
Title :
সিলেটে ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরীর জন্মদিন উদযাপন করেছে জিডিএফ’র দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা হলি আর্ট যুব উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সংবর্ধনা যা খুশি করুন, আমরা পিছু হটব না: মোদিকে রাহুল গান্ধী ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক উত্তপ্ত ভারত, ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপ আটক ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ লন্ডনে ৯ লাখ পাউন্ডে চার্চ কিনছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে সিলেট জেলা উত্তর জমিয়তের বিক্ষোভ মিছিল

নেকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়ায় ঢাবি শিক্ষককে অব্যাহতি

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, October 9, 2026

সিলেট রিপোর্ট: ঢা কা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী প্রফেসর তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নেকাব পরা এক ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ (মৌলবাদী) ও ‘সন্ত্রাসী’ বলার এবং তিনি বোমা হামলা করতে পারেন। এমন মন্তব্যের অভিযোগের পর শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে জরুরি একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. তাজিন আজিজ চৌধুরী জানান, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষকের কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে পুনর্বণ্টন করা হয়েছে। তবে এটি কোনো চূড়ান্ত শাস্তিমূলক সিদ্ধান্ত নয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, গত বুধবার ২০১৯-২০ শিক্ষাবর্ষের একটি ক্লাসে নেকাব ও পর্দা নিয়ে আলোচনার সময় ওই ছাত্রীকে মৌলবাদী ও সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হয়। এমনকি তিনি বোমা হামলা করতে পারেনÑএমন মন্তব্যও করা হয়। প্রতিবাদে ওই ছাত্রীসহ কয়েকজন ক্লাস থেকে বেরিয়ে যান এবং পরে অধিকাংশ শিক্ষার্থী ক্লাস বর্জন করেন। এ ঘটনায় বৃহস্পতিবার প্রক্টর কার্যালয়ে স্মারকলিপি দিয়ে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা।
কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবুল কালাম সরকার বলেন, প্রত্যেকের পছন্দ অনুযায়ী পর্দা করার অধিকার রয়েছে। অভিযোগ সত্য হলে এমন বক্তব্য দেওয়া উচিত হয়নি।
অভিযুক্ত শিক্ষক হাসপাতালে থাকায় ফোনে বক্তব্য দিতে রাজি হননি।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews