সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বাংলাদেশ ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁর সম্মানে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর উদ্যোগে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মহিবুর রহমান শামীমের সভাপতিত্বে ও আব্দুল মালিক এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন আনাই, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, দ্বীন ইসলাম, শাহ আলম, সংগঠনের ৬নং ওয়ার্ডের সভাপতি শহীদ বক্স, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ৭নং ওয়ার্ডের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, ১০নং ওয়ার্ডের সভাপতি রাসেল আহমদ, ১৮নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, ২২নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ২৪নং ওয়ার্ড সভাপতি মোস্তফা মিয়া, ৩৪নং ওয়ার্ড আব্দুল মুসলিম, ৩৬নং ওয়ার্ড এমদাদুল হক, পশ্চিম চৌকিদেখী শাখার সভাপতি মোবারক আলী ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, সোনাতলা বাজার শাখার সভাপতি মুমেন আহমদ, সাধারণ সম্পাদক অলিউর রহমান, সুরমা গেইট শাখার সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ। এছাড়াও অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক দক্ষ ও সাহসী নেতৃত্বের কর্মফল হিসেবে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জন রিক্সা শ্রমিকদের জন্য আনন্দ ও গৌরবের বিষয়। আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক মালিক-শ্রমিকদের যৌক্তিক অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখবেন।
বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাঁদের ন্যায্য দাবি-দাওয়া আদায়, কর্মক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, বিশিষ্ট শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক তাঁর নতুন দায়িত্বের মাধ্যমে সিলেট সহ সারা দেশের শ্রমিকদের কল্যাণে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান।
অনুষ্ঠানে আবু বকর সিদ্দিককে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।