October 11, 2026, 4:53 am
Title :
সিলেটে ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরীর জন্মদিন উদযাপন করেছে জিডিএফ’র দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা হলি আর্ট যুব উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সংবর্ধনা যা খুশি করুন, আমরা পিছু হটব না: মোদিকে রাহুল গান্ধী ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক উত্তপ্ত ভারত, ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপ আটক ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ লন্ডনে ৯ লাখ পাউন্ডে চার্চ কিনছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে সিলেট জেলা উত্তর জমিয়তের বিক্ষোভ মিছিল

সিলেটে ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরীর জন্মদিন উদযাপন করেছে জিডিএফ’র দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Saturday, October 10, 2026

সিলেট রিপোর্ট :

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) উপদেষ্টা, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরীর জন্মদিন উদযাপন করেছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা।
১০ অক্টোবর বুধবার দুপুরে সিলেট নগরীর লামাবাজারস্থ ছালেহা আই কেয়ারে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খানের নেতৃত্বে অধ্যাপক ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরীকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার, স্বরুফা বেগম, সমিরঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, শিক্ষার্থী তোফায়েল হোসেন সুয়েব, অহনা বেগম, আফসানা আক্তার মুন্নি, জুই রানী দাশ, খাদিজাতুল কুবরা প্রমুখ।
জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেক কেটে অধ্যাপক ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরীর জন্মদিন উদযাপন করেন।
এ সময় গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান বলেন, ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী একজন মানবিক ও জনকল্যাণমুখী চিকিৎসক। চিকিৎসা সেবার পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে তিনি নিরলস ভূমিকা রাখছেন যা নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় অচিনপুরীর অগ্রণী ভূমিকা পালন করছেন।
তিনি ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews