October 22, 2026, 4:36 am
Title :
পশ্চিম বঙ্গের জমিয়ত নেতা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ৫ দিনের সফরে সিলেট আসছেন জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ করেছে রাষ্ট্রপতির বক্তব্য প্রত্যাহার ও স্পষ্ট ব্যাখ্যা দাবি জমিয়তে উলামায়ে ইসলামের সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগসহ উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হবে : জমিয়ত জৈন্তাপুরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের প্রাণহানি শাবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল দেশের হাল হকিকত ও সরকারি সিদ্ধান্তে জাতি উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ——- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের শুভেচ্ছা

পশ্চিম বঙ্গের জমিয়ত নেতা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ৫ দিনের সফরে সিলেট আসছেন

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, October 21, 2026

 

সিলেট রিপোর্ট: দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য, পশ্চিমবঙ্গ সরকারের সাবেক গণশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী, দারুল উলুম দেওবন্দ পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য রাবেতা মাদারিসে ইসলামিয়ার চেয়ারম্যান, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের নীতিনির্ধারণী সদস্য, জমিয়তে উলামায়ে হিন্দ পশ্চিমবঙ্গের সভাপতি মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ৫ দিনের সফরে সিলেট সফরে আসছেন। সফর সফল করতে পরামর্শ সভা অনুষ্ঠিত:
আজ ২১ অক্টোবর ২০২৬ মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের আসন্ন বাংলাদেশ সফর সফল করার লক্ষ্যে আজ বেলা ১২ ঘটিকায় জামিয়া মাদানিয়া বিশ্বনাথে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামিয়া মাদানিয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী।
সভায় উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ সালিম কাসেমী, মুফতি ইবাদুর রহমান কাসেমী চতুলী, মুফতি ইব্রাহিম খলিল, মাওলানা ইসমতুল্লাহ সিদ্দিকী, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা হাসান বিন ফাহিম প্রমুখ।

সভায় মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের আসন্ন সিলেট সফরের বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সিলেট সফর ও বয়ানের সময়সূচি

১০ নভেম্বর, মঙ্গলবার
বাদ এশা — জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, বিশ্বনাথ, সিলেটের বার্ষিক মাহফিলে বয়ান।

১১ নভেম্বর, বুধবার
সকাল ১১ ঘটিকায় — জামিয়া দারুল হুদা, সিলেটে আসাতিযায়ে কেরাম ও ছাত্রদের উদ্দেশ্যে বয়ান।

বাদ জুহর জামিয়া তাওয়াককুলিয়া রেঙ্গা।

১২ নভেম্বর, বৃহস্পতিবার
জামিয়া মাদানিয়া, সুনামগঞ্জের বার্ষিক মাহফিলে বয়ান।

১৩ নভেম্বর, শুক্রবার
বাদ এশা — আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশ,সিলেট এর তিন দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলনে বয়ান।

১৪ নভেম্বর, শনিবার
বাদ মাগরিব — সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমান খতমে নবুওতের দুই দিনব্যাপী মহাসম্মেলনে বয়ান।

১৫ নভেম্বর, রবিবার
বাদ এশা — গোলাপগঞ্জ আন্তর্জাতিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনে বয়ান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews