November 3, 2026, 3:03 am
Title :
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি জিপিএ-৫ পাওয়ায় সিলেটের জেলা প্রশাসকের শুভেচ্ছা সিলেটে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল সিলেটের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি-কে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ফুলেল শুভেচ্ছা অসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না : মাওলানা  আফেন্দি গোলাপগঞ্জে রাস্তার দুরবস্থা বিষয়ে আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ী জাকিরের ওপর হামলা শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি কওমি মাদরাসায় শিশু নির্যাতন ও অনিয়মে ‘জিরো টলারেন্স’ নীতির দাবি দক্ষিণ সুরমা উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন রুহুল আমীন নগরী আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি র মোহনগঞ্জ উপজেলা সভাপতি নির্বাচিত সিলেট থেকে সোহরাওয়ার্দী: ইসলাহের পথে সফরনামা-১

সিলেটে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, November 1, 2026

সিলেট রিপোর্ট :

রিক্সার মালিক, শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবীতে সিলেট জেলা ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর রবিবার বিকালে নগরীর শাহী ঈদগাহ পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সিলেট জেলা ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আব্দুস সুবহানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক রুবেল আহমদ আকন্দ, ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সালমান, আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মামুন আহমদ, নগরীর ৬নং ওয়ার্ডের সভাপতি শহীদ বক্স, ১০নং ওয়ার্ডের সভাপতি রাসেল আহমদ, ২৪নং ওয়ার্ড সভাপতি মোস্তফা মিয়া, ৩৬নং ওয়ার্ড সভাপতি ফজলুর রহমান, ৩৯নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান কাঞ্চন প্রমুখ।
সমাবেশে বক্তারা ব্যাটারী চালিত রিক্সার মালিক, শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবী জানিয়ে বলেন, শ্রমজীবী মানুষের জীবনযাত্রার বিষয় বিবেচনা করে সরকার কর্তৃক প্রকাশিত গেজেট সংশোধন করা অতিব জরুরী। মালিক-শ্রমিক নেতৃবৃন্দ সরকারের কাছে বার বার ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক এর রোড পারমিট প্রদানের দাবী জানিয়ে আসছেন; কিন্তু শ্রমিকদের উক্ত দাবী না মেনে নতুন করে মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট প্রকাশ করা হয়েছে, এতে শ্রমিকরা হতভম্ব। বক্তারা বলেন, গেজেটে উল্লেখিত নির্ধারিত ফি অনেক বেশি। যা রিক্সার মালিক-শ্রমিকদের পক্ষে পরিশোধ করা অসম্ভব। সরকার ঘোষিত নতুন ই-রিক্সা ক্রয় করার ক্ষমতা রিক্সার মালিক-শ্রমিকদের নেই। অনতিবিলম্বে গেজেট সংশোধন করে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক এর রোড পারমিট প্রদানের জোর দাবী জানান। অন্যথায় শ্রমিক নেতৃবৃন্দ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews