সিলেট রিপোর্ট :
জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বিএনপি’র চেয়ারম্যারন এর উপদেষ্টা, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্যাহ ইকবাল এর নির্দেশক্রমে তোফায়েল আহমেদ-কে সভাপতি ও মাহফুজুল ইসলাম মুন্না-কে সাধারণ সম্পাদক করে জিয়া মঞ্চ পর্তুগাল শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
৯ নভেম্বর সোমবার জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মা সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন। নবগঠিত জিয়া মঞ্চ পর্তুগাল শাখা কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন-
সভাপতি- তোফায়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াসিক মুরাদ, সহ সভাপতি আব্দুর রশিদ বাপ্পু, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক চয়ন চন্দ্র ও ফররুখ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল আহমেদ নাহিদ।
পত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।