মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-খালিয়াজুরী-মদন) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দ্রুত সুস্থতা কামনায় মোহনগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মালয়েশিয়ায় চিকিৎসাধীন লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনায় বৃহস্পতিবার সকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মোহনগঞ্জ পৌর কমিটির উদ্যোগে হাসপাতাল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাসুম আহমদ, সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান ফয়সাল, পৌর জমিয়তের সহসভাপতি হাফেজ শফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মাওলানা কামাল আল হাদী প্রমুখ।
এদিকে, একই দিন সকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা রুহুল আমীন নগরীর পরিচালনাধীন নগর মাদানিয়া বালিকা মাদরাসায় লুৎফুজ্জামান বাবরের সুস্থতা কামনায় খতমে কুরআন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে মহান আল্লাহর দরবারে লুৎফুজ্জামান বাবরের দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

0-2432×2432-0-0-{}-0-0#