September 2, 2026, 1:20 pm
Title :
সিলেট রিপোর্ট সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরীর সংক্ষিপ্ত বৃত্তান্ত নুরুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে সিরাত প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ইফার বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন যে ৫ আলেম সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী- সিসিক প্রশাসক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প ইসলামি গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়ার্ড লাভ বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী পালিত ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা আব্দুল হামিদের ২৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সাবেক যুগ্ম সচিব ও প্রথম বাঙ্গালী বৈমানিক আলী আশরফের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালন

জামায়াত নেতার স্ত্রীকে ছাত্রলীগের শ্লীলতাহানি ও হত্যার হুমকি

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Saturday, September 2, 2023

নিজস্ব প্রতিবেদক:
সিলেট সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড জামায়াতের অর্থ সম্পাদক সাইফুর রহমান খানের স্ত্রী মারজানা ইসলাম অভিযোগ করেছেন, শনিবার (২ সেপ্টেম্বর ২০২৩) ডাক্তারের পরামর্শ ও টেস্ট শেষে বাসায় ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের কর্মীরা তাঁকে জীবননাশের হুমকি ও শ্লীলতাহানির হুমকি দিয়েছে।

নগরীর রিকাবীবাজার ইবনে সিনা ডায়াগনস্টিক এলাকায় এ ঘটনা ঘটে। মারজানা ইসলাম জানান, ঐদিন তিনি সিলেট রিকাবীবাজারের ইবনে সিনা ডায়াগনস্টিক থেকে ডাক্তারের পরামর্শ ও টেস্ট রিপোর্ট নিয়ে বের হলে পথে কয়েকজন ছাত্রলীগের নেতা-কর্মী তাঁর পথরোধ করে অশালীন ভাষায় গালাগালি করে এবং বলে, “তোমার স্বামী জামায়াত নেতা, ওর সন্তান জন্ম নিলে সেও জামায়াত করবে, জামায়াত দের এদেশ থেকে বিতাড়িত করা আমার নেত্রী শেখ হাসিনার নির্দেশ।”

তিনি আরও অভিযোগ করেন, ওই সময় তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয় এবং বলা হয়, “তোমার স্বামী যদি সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, তাহলে তোমাদের জামাই-বউ আর অনাগত সন্তান—তিনজনকেই হত্যা করা হবে।”

মারজানা ইসলাম বলেন, “আমি একজন গর্ভবতী মহিলা জেনেও তারা আমাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছিলো কিন্তু লোকজনের যাতায়াত থাকায় পরে দেখে নিবে বলে ছেড়ে দেয়।”

এই ঘটনার পর থেকে মারজানা ইসলাম ও তাঁর পরিবার গভীর আতঙ্কে দিন কাটাচ্ছেন। “আমার স্বামী সাইফুর রহমান ছাত্রলীগের হামলা পুলিশের মামলা ও ওয়ারেন্ট এর ভয়ে পলাতক। আর এদিকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি শুধু একজন স্ত্রী ও মা—রাজনীতি করি না। কিন্তু আমার স্বামী ভিন্ন মতের হওয়ায় এখন আমাদের জীবন ঝুঁকির মুখে।”

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ভিন্নমতের পরিবারের সদস্য ও বিশেষকরে নারীদের বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকির ঘটনা বেড়েছে। তবে পুলিশ এ বিষয়ে সব সময় উপরের নির্দেশ আছে বলে নিরব ভূমিকা পালন করে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা মানবাধিকার সংগঠক বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল এর সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি আপনার কাছ থেকেই শুনলাম ,আমি নির্বাক। বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা এখন শুধু প্রতিপক্ষ দলের নেতাদের নয়, জামাত সমর্থিত পরিবারের নারী সদস্যদের দিকেও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি রাজনৈতিক নিপীড়ন, ভয়ভীতি ও মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ হিসেবে বিবেচিত। আমরা এই বিষয়ে আইনের শাসন চাই।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews