September 2, 2026, 1:18 pm
Title :
সিলেট রিপোর্ট সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরীর সংক্ষিপ্ত বৃত্তান্ত নুরুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে সিরাত প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ইফার বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন যে ৫ আলেম সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী- সিসিক প্রশাসক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প ইসলামি গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়ার্ড লাভ বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী পালিত ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা আব্দুল হামিদের ২৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সাবেক যুগ্ম সচিব ও প্রথম বাঙ্গালী বৈমানিক আলী আশরফের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালন

প্রবাসী তারেকুল ইসলামের বাড়িতে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে দুর্বৃত্তকারীরা।

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, October 29, 2025

জুড়ী সংবাদদাতা
জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পূর্ব বড়ডহর গ্রামের ফখরুল ইসলামের বাড়িতে এসে কিছুদিন পরপর অপরিচিত কিছু যুবক এসে ফখরুল ইসলামের ছেলে তারেকুল ইসলামকে বের করে দিতে বলে।
জানা যায় তারেকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে গতবছর তার বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। তখন প্রাণ বাচাতে তারেকুল ইসলাম পালিয়ে আত্নগোপনে চলে যান এবং তারপর বিদেশে চলে যান। সরেজমিনে গিয়ে জানা যায় ফখরুল ইসলামও বেশকিছুদিন থেকে পালিয়ে আছেন। মোঃ ফখরুল ইসলাম স্থানীয় আওয়ামীলীগের পরিচিত নেতা। দীর্ঘদিন ধরে তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেন এবং তার ছেলে তারেকুল ইসলামও ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত। ফখরুল ইসলামের ছোট ভাই আলাউদ্দিন বলেন, কিছুদিন পরপর অপরিচিত কিছু যুবক এসে তারেকুল ইসলামকে বের করে দিতে হুমকি দেন। আলাউদ্দিন তাদের বোঝাতে চেষ্টা করেন যে, তারেকুল ইসলাম দেশে নাই বিদেশে চলে গেছে। শেষে দুর্বৃত্তরা হুমকি দিয়ে বলেন যে, তারেকুল ইসলাম যখনই দেশে আসবে তখনই তাকে হত্যা করা হবে। এছাড়া অপরিচিত নম্বর থেকেও কয়েকদিন পর পর তারেকুল ইসলামের মা সামিমা বেগমকেও হুমকি দেওয়ার খবর পাওয়া যায়। ছেলেকে প্রাণনাশের হুমকি দেন। সামিমা বেগম জানান তিনি থানায় মামলা করতে গেলে জুড়ী থানা মামলা নিতে অপারগতা প্রকাশ করে। উল্টো তার স্বামী সন্তানের খোঁজ দিতে বলে। তা না হলে তাকে (সামিমা বেগমকে) গ্রেফতার করার হুমকি দেয়। এ নিয়ে তার পরিবার নিরাপত্তাহীনতায় ও গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews