April 26, 2026, 10:18 pm

জুলাই ছাত্র-জনতা আন্দোলনে হামলার অভিযোগে সাবেক মেয়র, সংসদ সদস্য ও আওয়ামীলীগের ৮৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারী

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, September 29, 2025


স্টাফ রিপোর্টারঃ গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত আন্দোলনে ছাত্র-জনতা উপর হামলার অভিযোগে গতকাল রবিবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আমলী আদালত সাবেক মেয়র, সংসদ সদস্যসহ আওয়ামীলীগের ৮৮ জন নেতকার্মীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।
গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেন আসামীপক্ষের আইনজীবী এডভোকেট মোঃ কবির আহমদ। তিনি বলেন, শাহপরান (রহঃ) জি.আর মামলা নং-২৬, তারিখ- ১৫/১২/২০২৪ইং মামলায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আমলী আদালত-৩ এর বিচারক জিয়াদুর রহমান এই গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।
গ্রেফতারী পরোয়ানা আসামীরা হলেন- ১। আনোয়ারুজ্জামান চৌধুরী (সাবেক মেয়র), ২। মোঃ হাবিবুর রহমান হাবিব (সাবেক সংসদ সদস্য), ৩। শহীদুল ইসলাম চৌধুরী (সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের এপিএস), ৪। নাজমুল ইসলাম (সভাপতি, সিলেট জেলা ছাত্রলীগ), ৫। রাহেল সিরাজ (সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগ), ৬। দেবাংশু দাস (মিঠু), (সাধারণ সম্পাদক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ), ৭। দেলোয়ার হোসেন রাহি (সভাপতি, এম.সি কলেজ ছাত্রলীগ), ৮। হাবিবুর রহমান হাবিব (সাধারণ সম্পাদক, এম.সি কলেজ ছাত্রলীগ), ৯। জাহাঙ্গীর আলম (যুগ্ম সম্পাদক, সিলেট জেলা যুবলীগ ও কাউন্সিলর), ১০। রুহেল আহমদ (কাউন্সিলর, ৩২নং ওয়ার্ড ও সভাপতি, সিলেট সরকারী কলেজ ছাত্রলীগ), ১১। আব্দুর রকিব তুহিন, ১২। চুন মিয়া (সহ-সভাপতি) গোলাপগঞ্জ ইউ/পি আওয়ামীলীগ), ১৩। এনাম হোসেন বাবলু, ১৪। হেলাল আহমদ, ১৫। মোঃ মনির মিয়া (যুগ্ম সাধারণ সম্পাদক, বিশ^নাথ উপজেলা ছাত্রলীগ), ১৬। মোঃ আসুদজ্জামান, ১৭। ওয়াহিদুর রহমান, ১৮। কাওসার উরফে কালা কাওসার, ১৯। জালাল মিয়া, ২০। রুকন মিয়া (কালা), ২১। নিজাম উদ্দিন, ২২। কাইয়ুম চৌধুরী, ২৩। নাঈম আহমদ, ২৪। মখলিছুর রহমান কামরান (সাবেক প্যানেল মেয়ার, কাউন্সিলর, ৯নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন), ২৫। নাজমুল ইসলাম চৌধুরী, ২৬। মোঃ ইয়াহহিয়া প্রমুখ।
ঘটনাসূত্রে জানা যায়, বিগত জুলাই-আগস্ট ২০২৪ইং সালে সারাদেশ ব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবীতে কর্মসূচী পালনের অংশ হিসেবে গত ০৪/০৮/২০২৪ইং তারিখে সিলেট মহানগরের শাহপরান থানাধীন শিবগঞ্জ পয়েন্টে বৈষ্যমবিরোধী ছাত্র-জনতার উপর অবৈধ্য আগ্নেয়াস্ত্র-রাইফেল, পাইপগান ইত্যাদি দেশীয় অস্ত্র দিয়ে সাবেক মেয়র-সংসদ সদস্য ও আরো ৭/৮ জন আওয়ামীলীগ নেতার হুকুমে আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগের ক্যাডাররা আন্দোলনকারী ছাত্র-জনতার উপর হামলা করে। সেই হামলার অভিযোগে গত ১৫/১২/২০২৪ইং মোঃ আব্দুস সালাম নামক এক আন্দোলনকারী বাদী হয়ে আওয়ামীলীগের মেয়র, সংসদ সদস্য, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের ৮৮ জনের নাম উল্লেখ করে ও ৫০/৬০ জন অজ্ঞাতনামা রেখে মামলা দায়ের করেন।
গত ১৫ ডিসেম্বর ২০২৪ইং মামলাটি এফআইআর ভূক্ত করা হয় এবং ১১ সেপ্টেম্বর ২০২৫ মামলার চার্জশীট দেওয়া হয়।
গ্রেফতারি পরোয়ানা বিষয়ে শাহপরান (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন সাথে যোগাযোগ করলে তিনি জানান, উল্লেখিত মামলায় ১১ জন আসামী গ্রেফতার রয়েছে, অন্যান্য আসামীদের দ্রæত গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।
উল্লেখ্য, ১৫নং আসামী মামলায় মোঃ মনির মিয়ার বিরুদ্ধে মোগলাবাজার জি.আর মামলা নং-১১, তারিখ- ০৪/০৮/২০২৪ মামলায় গত ২৫/০৮/২০২৫ইং মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ১ম আমলী আদালত-০৩, বিচারক জিহাদুর রহমান গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews