February 11, 2026, 4:58 am
Title :
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ জমিয়তের সাথে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত এলাকায় আতঙ্ক : ‘ডেভিল মতিন খাঁ’ গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ, পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ শহীদ হাদি হত্যাকারীদের বিচারেরদাবিতে নগরীতে পদযাত্রা সিলেটে জমিয়তের যৌথসভা : সিলেট-৫ আসনে খেজুর গাছে ভোট দেওয়ার আহ্বান ভারতকে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি :

জগন্নাথপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জিডি, হয়রানির শিকার দাবি পরিবারের

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, August 12, 2024

​জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা মো. মুনিবুর রহমান শিপনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন একই ইউনিয়নের ছাত্রদল নেতা মো. শাওন কামালী।

গত ৫ আগস্ট ২০২৪, জগন্নাথপুর থানায় এই জিডি করা হয়। তবে অভিযুক্ত যুবলীগ নেতার পরিবার জিডিকে রাজনৈতিক হয়রানি হিসেবে দাবি করে পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছে।

​ছাত্রদল নেতার অভিযোগ; ​শাহারপাড়া-নারায়নপুর গ্রামের বাসিন্দা মো. আঙ্গুর মিয়া কামালী’র ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা মো. মুনিবুর রহমান শিপন-কে অভিযুক্ত করে জিডি করেন শাহারপাড়া-মধ্যমিরপুর গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা মো. শাওন কামালী।

​জিডিতে শাওন কামালী উল্লেখ করেন, গত ৫ আগস্ট ২০২৪ এর পূর্ব থেকে দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা শিপন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তিনি ক্ষমতার অপব্যবহার করে বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াত, শিবির নেতাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন।

​ছাত্রদল নেতা আরও অভিযোগ করেন, বর্তমানে শিপন দেশের বাইরে অবস্থান করেও বিভিন্ন মিছিল-সমাবেশে অংশ নিয়ে ভিডিও বার্তার মাধ্যমে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন।

​পুলিশি তদন্ত ও পরিবারের বক্তব্য: ​জিডির পর জগন্নাথপুর থানা পুলিশ অভিযুক্ত মো. মুনিবুর রহমান শিপনের বাড়িতে তদন্তে যায়। তবে পুলিশ তাকে খুঁজে পায়নি।

​এ বিষয়ে যুবলীগ নেতা মুনিবুর রহমান শিপনের পরিবারের অভিযোগ, তদন্তের সময় পুলিশ তাদের সাথে খারাপ আচরণ করে এবং হুমকি দিয়ে আসে। যুবলীগ নেতার পরিবার দৃঢ়ভাবে দাবি করছে, মুনিবুর রহমান শিপন নির্দোষ এবং তিনি এখন রাজনৈতিক হয়রানির শিকার হচ্ছেন। পরিবারের দাবি, বিএনপি-জামায়াতের লোকেরা তাকে পেলে গুরুতর ক্ষতি করবে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews