October 5, 2026, 3:56 am
Title :
ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম সিলেটে হানিট্র্যাপ চক্রের পাতানো ফাঁদে নিঃস্ব তরুণ যুবকসহ প্রবাসীরা সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত জমিয়তের কেন্দ্রীয় শুরা সম্মেলনে ১০ দফা ঘোষণা কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ আন্তর্জাতিক অলিম্পিয়াডে সাফল্য অর্জনকারী সিলেটের ২ শিক্ষার্থী বিমানবন্দরে সংবর্ধিত বিনিয়োগে প্রশাসনিক জটিলতা কমানোর ওপর গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে এপেক্স ক্লাবের কার্যক্রম প্রশংসনীয়— ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা

এস আই পদে মো. একরাম হোসেনের যোগদান

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, July 2, 2026

নিজস্ব প্রতিনিধি
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কৃতি সন্তান মো. একরাম হোসেন বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) পদে যোগদান করেছেন।

গত ১ জুলাই সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে তিনি যোগদান করেন। ওই দিন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন (পিপিএম) তার যোগদানপত্র গ্রহণ করেন।

সদ্য যোগদান করা এসআই মো. একরাম হোসেন মাধবপুর উপজেলার গন্ধর্ভপুর গ্রামের ব্যবসায়ী মো. কামাল হোসেন ও গৃহিনি মোছা: সাপিয়া বেগম দম্পত্তির পুত্র। পুত্রের এ সাফল্যে তার পিতা-মাতা খুবই উচ্ছ¡সিত। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা সবার কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে, এসআই হিসেবে পুলিশে যোগদান করায় মো. একরাম হোসেনের বন্ধু মহল ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


মো. একরাম হোসেনের বন্ধু শাকিল আহমদ বলেন, আমার বন্ধু একরাম ছোট বেলা থেকেই লেখাপড়ায় খুই মনোযোগী ছিল। সে লেখাপড়া করে উচ্চ শিক্ষা অর্জন করে আজ পুলিশে চাকরি পেয়েছে এটা সত্যিই আমাদের জন্য খুবই গর্বের ও আনন্দের বিষয়।
পুলিশে এসআই পদে যোগদানের প্রতিক্রিয়া ব্যক্ত করে একান্ত সাক্ষাৎকারে মো. একরাম হোসেন বলেন, আমার লেখাপড়ায় সহযোগিতা করা ও পুলিশে যোগদানের পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে আমি তাদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews