August 26, 2026, 10:36 am
Title :
সিলেটের কারাগার হচ্ছে পার্ক, হাসান মার্কেট অত্যাধুনিক ১২ই রবিউল আউয়াল আজ নিউইয়র্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এহসানুল মাহবুব জুবায়ের: বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ২৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনসাফ ভিলেজের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান প্রকল্প পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহাদিসহ তিনজন আটক আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর মতবিনিময় অনুষ্ঠিত

ঢাকায় পৌঁছেছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম, আল্লামা আবুল কাসেম নোমানী

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, August 5, 2026
সিলেট রিপোর্ট: উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানী (হাফিজাহুল্লাহ) বাংলাদেশে পৌঁছেছেন। সফরসঙ্গী হিসেবে সাথে আছেন দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য হজরত মাওলানা হাসান মাহমুদ রাজস্থানী এবং হজরতের সুযোগ্য সাহেবজাদাহ আবু উমায়ের নুমানী। পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী মঙ্গলবার তিনি ঢাকায় আগমন করেন।
বাংলাদেশে আগমনের পর তিনি জামিয়াতু ইব্রাহিম সাইনবোর্ড মাদ্রাসায় বয়ান করেছেন। আজ বুধবার ৫ আগস্ট সকালে বারিধারা ও বিকেলে জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মিরপুর মাদরাসায় বয়ান পেশ করার কথা রয়েছে।
গতকাল এয়ারপোর্টে ইস্তেকবালে উপস্থিত ছিলেন আশরাফুল মাদারিস এর পরিচালক, মাওলানা নাসির উল্লাহ খান, মাওলানা তাহমিদুল মাওলা, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা মাসরুরুল হক, মাওলানা নাঈম হাসান, মুফতি জাকির (টিকেরপুর), মাওলানা খোরশেদ আমজাদী প্রমুখ।

বিস্তারিত সফরসূচি-

৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার)

দুপুর ১২:৩৫ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের মাধ্যমে দিল্লি থেকে ঢাকায় আগমন।

রাতে অবস্থান: মুফতি জহিরুল ইসলাম সাহেবের বাসগৃহে।

৫ আগস্ট ২০২৬ (বুধবার)

সকাল ৯:০০টা থেকে দুপুর ১:০০টা রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ কেআইবি কমপ্লেক্সে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইলমি সেমিনারে প্রধান অতিথির বয়ান।

দুপুরের খাবার ও আরাম: জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া, আরজাবাদ (মিরপুর)।

দুপুর ৩:০০টা: এই মাদরাসায় উলামায়ে কেরামের উদ্দেশে বিশেষ নসিহত।

বাদ মাগরিব: মারকাজুল ফিকরিল ইসলামি বসুন্ধরায় ইসলাহি বয়ান।

৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার)

সকাল ১০:০০টা: হেলিকপ্টার যোগে বগুড়ার উদ্দেশে রওয়ানা।

দুপুর ১২:৩০ মিনিট: বগুড়া থেকে হেলিকপ্টার যোগে পিরোজপুর রওয়ানা।

দুপুরের খাবার ও আরাম: আশরাফুল মাদারিস, পিরোজপুর।

কাবলাল আসর: ‘তাহাফফুজে ফিকরে আকাবির’ এর বিশাল সমাবেশে গুরুত্বপূর্ণ বয়ান।

বাদ আসর: ঢাকায় ফিরে আসা।

রাতে: উত্তরা ঢাকায় উলামা ও আইম্মা কাউন্সিলের উদ্যোগে ‘দেওবন্দের ঐতিহ্য ও খিদমত’ শীর্ষক কনফারেন্সে নসিহত।

রাতের অবস্থান: মুফতি জহিরুল ইসলাম সাহেবের বাসগৃহে।

৭ আগস্ট ২০২৬ (শুক্রবার)

নামাজে জুমা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকায় আদায় ও বয়ান।

বিকাল ৪:৩০ মিনিট: ইন্ডিগো এয়ারলাইনসের মাধ্যমে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওয়ানা।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews