October 13, 2026, 5:22 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

সিলেট নগরীর দিঘীরপাড় এলাকায় আবুল হোসেন শরীফের উপর হামলা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, June 30, 2024

সিলেট রিপোর্ট : সিলেট নগরীর দিঘীরপাড় এলাকায় গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আবুল হোসেন শরীফের উপর হামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২৯ জুন শনিবার সকাল ১০টায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবুল হোসেন শরীফ সিলেট নগরীর নাজিরেরগাঁও দীঘিরপাড় এলাকায় মানবাধিকার কাজে অবস্থান করছিলেন। এমন সময় হঠাৎ করে মুখোশ পরা কয়েকজন লোক লাঠি-রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে আবুল হোসেন শরীফের উপর প্রাণঘাতী হামলা করে। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে থাকেন ও চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।  এলাকাবাসী তাৎক্ষণিক আবুল হোসেন শরীফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আবুল হোসেন শরীফ একজন মানবাধিকার ও গণমাধ্যম কর্মী। অনিয়ম, দুর্নীতি ও সমাজের অসঙ্গতি নিয়ে কাজ করেন। অন্যায় ও জুলুমের প্রতিবাদ করায় অনেকের রোষানলে পড়ে আক্রমণের শিকার হন বলে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের দাবি ।

উক্ত ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হলে মামলা নেয়নি থানা পুলিশ।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews