October 2, 2026, 2:53 am
Title :
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে এপেক্স ক্লাবের কার্যক্রম প্রশংসনীয়— ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদের প্রশাসকের সাথে কোতোয়ালি থানা জমিয়ত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র সহ অব্যাহত হামলা দখলবাজ ও অপরাধীরা বেপরোয়া —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ওসমানীনগরের তাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ডিপ টিউবওয়েল স্থাপন যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে জমিয়তের মতবিনিময়

সিলেটে হলি আর্ট যুব উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন পদে প্রশিক্ষক নিয়োগ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, September 10, 2026

সিলেট রিপোর্ট :
সিলেটে বিভিন্ন ট্রেডে দক্ষ প্রশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলি আর্ট যুব উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিষ্ঠানটির বিভিন্ন ট্রেডে দক্ষ প্রশিক্ষক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য আগ্রহী ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহবান করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, IELTS Trainer/স্পোকেন ইংলিশ প্রশিক্ষক পদে একজন, কম্পিউটার প্রশিক্ষক পদে একজন, চারুকলা (চিত্রাঙ্কন) শিক্ষক পদে একজন, সেলাই ও ব্লক-বাটিক প্রশিক্ষক পদে দুজন, সংগীত প্রশিক্ষক পদে একজন এবং প্রফেশনাল বেকিং প্রশিক্ষক পদে একজন নিয়োগ দেওয়া হবে।

IELTS Trainer/স্পোকেন ইংলিশ প্রশিক্ষক পদে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে ন্যূনতম স্নাতক অথবা IELTS প্রাপ্তি (ন্যূনতম ব্যান্ড স্কোর ৭.০) এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কম্পিউটার প্রশিক্ষক পদে বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর। কম্পিউটার সায়েন্স/ট্রিপল ই (EEE) ইঞ্জিনিয়ারিং অথবা স্বীকৃত ইনস্টিটিউট থেকে কম্পিউটার প্রশিক্ষক/অফিস কোর্সে সনদপ্রাপ্ত হতে হবে। এ পদে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

চারুকলা (চিত্রাঙ্কন) শিক্ষক পদে বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। চারুকলা বিষয়ে ডিগ্রি/ডিপ্লোমা অথবা চিত্রাঙ্কনে বিশেষ পারদর্শিতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

সেলাই ও ব্লক-বাটিক প্রশিক্ষক পদে বয়স অনূর্ধ্ব ৪০ বছর। দরজি প্রশিক্ষণ, সেলাই ও ব্লক-বাটিক ডিজাইনে ব্যবহারিক কাজের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা থাকতে হবে। এ পদে নারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

এ ছাড়া সংগীত প্রশিক্ষক পদে বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শিতা ও সামগ্রিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে। প্রফেশনাল বেকিং প্রশিক্ষক পদেও বয়স অনূর্ধ্ব ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। এ পদের জন্য পেস্ট্রি, কেক মেকিং ও বেকিং কোর্সে আন্তর্জাতিক/জাতীয় মানের প্রশিক্ষণ গ্রহণ এবং অভিজ্ঞতা থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে।

সিভি পাঠানোর ই-মেইল: info.holyartbd@gmail.com
হোয়াটসঅ্যাপ: +৮৮০ ১৭১২-২৩৮৪১৪

আরও বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের অনুরোধ করেছেন পরিচালক- হলি আর্ট যুব উন্নয়ন সংস্থা মোবাইল : ০১৭৫১ ৬৯৮১৯৭। প্রতিষ্ঠানটির ঠিকানা- পাঁচমাইল, ৪২ নম্বর ওয়ার্ড, সিটি করপোরেশন, সিলেট।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews