October 13, 2026, 5:59 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

কোটা সংস্কার আন্দোলনে হামলার অভিযোগ : সাইফুরসহ ৪০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, September 30, 2024
সাইফুর রহমান

নিজস্ব প্রতিবেদক
কোটা সংস্কার আন্দোলন চলাকালে সিলেট নগরীতে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে এসব অভিযোগ করা হয়। আবেদনে অভিযোগকারী নিজেকে কোটা সংস্কার আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও সহযোগী হিসেবে উল্লেখ করেছেন।
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ জুন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন। পরবর্তীতে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়।
অভিযোগপত্রে আরও বলা হয়, আন্দোলন চলাকালে আন্দোলনকারী ছাত্র-জনতাকে দমন ও ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, গুলি, হাতবোমা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ রয়েছে।
আবেদনে অভিযোগকারী দাবি করেন, ৪ আগস্ট ২০২৪ সিলেট নগরের সোবহানীঘাট বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতা অবস্থান কর্মসূচিতে অংশ নিলে তাদের ওপর হামলা চালানো হয়।
এ সময় মাইনুল ইসলাম নাজিয়া নামে একজন আন্দোলনকারীকে পাশবিকভাবে হত্যা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, ওই দিন তাকে আন্দোলনকারীদের সঙ্গে অবস্থানরত অবস্থায় আটক করে টেনে নিয়ে যাওয়া হয়। পরে আনুমানিক বিকেল ৩টার দিকে বুকের ডান পাশে গুলি করা হয়। এতে তার বুকের ডান পাশে জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, আহত অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে রাস্তায় ফেলে রেখে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুলি, বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেন। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর অপারেশনের মাধ্যমে বুকের ডান পাশ থেকে গুলি বের করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।
লিখিত আবেদনে আরও দাবি করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে সশস্ত্র অবস্থায় আতঙ্ক সৃষ্টি করে হামলা চালিয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আসামিদের গ্রেপ্তারের আবেদন জানানো হয়েছে। এ ব্যপারে গত ২৭/০৯/২০২৪ ইং তারিখে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। কোতোয়ালী জি.আর মামলা নং- ৪৩৯/২০২৪ ইং- কোতোয়ালী মডেল থানা এসএমপি), জেলা- সিলেট।
ঘটনা ও সময়- ০৪/০৮/২০২৪ ইং বিকাল আনুমানিক ৩.০০ ঘটিকা।
ঘটনার স্থান, সিলেট তামাবিল হাইওয়ে রোডের সোবহানীঘাট বাস স্ট্যান্ড, ওয়ার্ড নং-১৫, সিলেট সদর (কোতোয়ালী), সিলেট, বাংলাদেশ, অনুমান ১.৫ কি.মি. পূর্ব দিক, সোবহানীঘাট পুলিশ ফাঁড়ী, বিট নং-১।
থানা হইতে প্রেরণের তারিখ: ২৮/০৯/২০২৪ ইং।
অভিযোগকারীর নাম ও বাসস্থান/ঠিকানা: মোঃ রাশেদোজ্জামান (৩৯), পিতা- মোঃ ময়নুদ্দিন, সাং-লামাপাড়া, পোঃ-সিলেট-৩১০০, থানা- শাহপরান, জেলা- সিলেট।
আসামীদের নাম বাসস্থান/ঠিকানা:
১, শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী।
২, ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ।
৩, হাসান মাহমুদ হাসিব, পিতা-অজ্ঞাত, সাবেক সংসদ সদস্য, সিলেট-৩ আসন, দক্ষিণ সুরমা, সিলেট।
৪, শফিউল আলম চৌধুরী নাদেল, নং- পিতা-অজ্ঞাত, কেন্দ্রীয় সাংগঠনিক…
৫. সাজলু লস্কর, পিতা- অজ্ঞাত, জনসংযোগ কর্মকর্তা, সিলেট সিটি কর্পোরেশন, ৬. আনোয়ারুজ্জামান চৌধুরী (৫৫) সাবেক মেয়র সিলেট সিটি কর্পোরেশন, ৭. বিপি শামীম (সভাপতি সিলেট জেলা যুবলীগ), ৮. আজাদুর রহমান আজাদ (৫০), সাবেক কাউন্সিলর ২০নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন, সিলেট, ৯.রুহেল আহমদ (৩০) কাউন্সিলর সিলেট সিটি কর্পোরেশন সিলেট, ১০. জাহাঙ্গীর আলম (৫০) কাউন্সিলর সিলেট সিটি কর্পোরেশন সিলেট, ১১. আফতাব হোসেন খান সাবেক কাউন্সিলর ৭নং ওয়ার্ড সিলেট, সিটি কর্পোরেশন সিলেট, ১২. শেখ সাইফুল ইসলাম (৩৫), পিতা-শেখ ওয়াতির মিয়া, সাংগঠনিক সম্পাদক, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ, সিলেট সাং-ধনপুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, ১৩. রুহুল আমিন শিবলু (৩৫) পিতা-শাহ নেওয়াজ, সাং-লোহাগাঁও, উপজেলা নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ, ১৪. নাজমুল ইসলাম (৩২) সভাপতি সিলেট জেলা ছাত্রলীগ, ১৫. রাহেল সিরাজ (৩০) সাধারণ সম্পাদক সিলেট জেলা ছাত্রলীগ, ১৬. সঞ্জল দাস অনিক, পিতা-অজ্ঞাত, সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর ছাত্রলীগ, ১৭. আলম খান মুক্তি, সভাপতি মহানগর যুবলীগ, ১৮. মুশফিক জায়গীরদার, সাধারণ সম্পাদক মহানগর যুবলীগ, ১৯. শেবুল আহমদ সাগর, পিতা-রফিক মিয়া, সভাপতি ১৬ নং ওয়ার্ড যুবলীগ, আল-আমীন-৪, চারাদিঘীরপাড়, সিলেট, ২০. পীযূষ কান্তি দে, পিতা-ননী গোপাল দে, সহ সভাপতি সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগ, ২১. এনামুল হক লিলু, সহ সভাপতি সিলেট মহানগর শ্রমিকলীগ, ২২. শিমুল আহমদ, পিতা-সাজ্জাদুর রহমান, মোহিনী-২১, (মজিদ ভিলা) লামাপাড়া, শিবগঞ্জ, সিলেট, ২৩. কামরুল হাসান রাকিব, পিতা-কাজল মিয়া, সাং-বালুচর রোড, আম্বরখানা, ২৪. এ, এস শাওন (সিলেট জেলা যুবলীগ) সাদিপুর, ২৫. সাইফুর রহমান (২৭), পিতা-আব্দুর রহিম, সাং-শালদিঘা, থানা-জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ। মামলায় অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনকে বিবাদী করা হয়।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews