কানাইঘাট প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কানাইঘাটে ৫ আগস্টের ঘটনায় জাতীয়তাবাদী দল (বিএনপির) ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন শাখার কর্মী ইসমাইল আহমদ (২২) নিহত হয়েছেন। উক্ত ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কানাইঘাট উপজেলা শাখার সদস্য, দেলোয়ার হোসেন (৩৮) বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কানাইঘাট থানার মামলা নং-০২, তারিখ: ০২/০১/২০২৫ইং।
প্রত্যক্ষদর্শী একাধিক বিশ্বস্থ সূত্রে জানা যায়, বিগত ৫ আগস্ট সরকার পতনের দিন ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে বিজয় মিছিল বের করে। একপর্যায়ে একদল দুর্বৃত্ত নিজস্ব ফায়দা হাসিলের উদ্দেশ্যে কানাইঘাট থানার ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা, ভাংচুর চালায় এবং এসময় থানায় থাকা একটি ভ্যান নিয়ে যাওয়া সহ পুলিশের প্রায় ৫ কোটি টাকা মূল্যের গাড়িতে আগুন লাগিয়ে দেয় ও অস্ত্র সহ মালামাল লুট করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে থানাপুলিশ রাবার বুলেট ছুড়ে। অপরদিকে দুর্বৃত্তরা তাদের হাতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র (বন্দুক) দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে। দুর্বৃত্তদের ছুড়া বুলেটে প্রান যায় জাতীয়তাবাদী দল (বিএনপির) ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন শাখার কর্মী ইসমাইল আহমদের ।
থানায় অভিযোগ দায়েরের পরপরই পুলিশ ও র্যা ব সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় চিরুনী অভিযান পরিচালনা করে। অভিযানে এজহারনামীয় আসামীদের মধ্যে ৭ জনকে সিলেট ও দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ১) হারুন আহমদ, সহ-সভাপতি, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ, ভোলা থেকে। ২) ইব্রাহিম আতহার, সহ-সম্পাদক, কানাইঘাট উপজেলা ছাত্রলীগ, জকিগঞ্জ থেকে। ৩) এম.রায়হান আহমদ (৩৪), সহ-সভাপতি, কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, সিলেট থেকে। ৪) আং কুদ্দুছ , যুগ্ম সাধারন সম্পাদক, কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, সিলেট থেকে । ৫) আলমগীর হোসেন, যুবলীগ নেতা, কানাইঘাট উপজেলা যুবলীগ, জকিগঞ্জ থেকে।৬) মাহবুব রহমান, যুবলীগ নেতা, কানাইঘাট উপজেলা যুবলীগ, চট্টগ্রাম থেকে।৭) মুরাদ চৌধুরী, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা, ঢাকা থেকে ।
সূত্র জানায়, মামলার মেইন আসামীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। যাদের প্রকৃত মদদে ৫ই আগস্ট ও এর পূর্ববর্তী সময়ে কানাইঘাট ও সিলেটের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে । তারা হলেন-১) মীম সাহেদ (৩০), পিতাঃ তাহির আলী, সহ-সভাপতি, কানাইঘাট উপজেলা ছাত্রলীগ, ২) সাইদুর রহমান রুহেল (২২), পিতা: মৃত আতাউর রহমান, সভাপতি, ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, ৩) রাওয়ান আহমদ (২৫), পিতা: মাসুক আহমদ, সভাপতি, কানাইঘাট উপজেলা ছাত্রলীগ, ৪) শাহাদাৎ হোসাইন চৌধুরী, সহ-সম্পাদক, কানাইঘাট উপজেলা ছাত্রলীগ, ৫) জাহেদুল হাসান কলিম (২৫), সদস্য, কানাইঘাট উপজেলা ছাত্রলীগ। উক্ত মামলার আসামীদের মধ্যে অনেকেই ইতোমধ্যে সীমান্ত দিয়ে ভারত হয়ে লন্ডন, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে থানায় আরও একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তাদেরকে ধরতে পুলিশ, র্যা ব, তাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্দব সহ সম্ভাব্য সকল জায়গায় অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় ও বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি। সম্প্রতি যমুনা টেলিভিশন একটি অনুসন্ধান চালায়, যেখানে জানা যায যে, ৫ই আগস্টের পরে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মী ভারত, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। আওয়ামীলীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত আশ্রিত অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে জানতে কানাইঘাট থানায় যোগাযোগ করা হলে,কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আউয়াল বলেন, ৫ আগস্টের ঘটনায় খুন হওয়া ইসমাইল আহমেদ একজন বিএনপি কর্মী।আসামীদের ধরতে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে প্রতিবাদ সমাবেশ করেছে ও স্মারকলিপি জমা দিয়েছে।সরকার থেকে অনেক চাপ আসছে।ইতোমধ্যে সাতজনকে গ্রেফতার করেছি।বাকীদেরও খুব শিগগিরই গ্রেফতার করব বলে আশা করছি।