October 14, 2026, 1:03 pm
Title :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ঘোষণা সৌদিতে হামলায় আহতদের চিকিৎসা চলছে : প্রবাসীকল্যাণমন্ত্রী ইরানের মদদপুষ্ট মিলিশিয়াদের চাপে কোণঠাসা সউদী যুবরাজ হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বিএনপি নেতার নির্যাতনে অসহায় যুক্তরাজ্য প্রবাসী তানজিনা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, March 1, 2026

হত্যার হুমকি, থানায় জিডি

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জে প্রভাবশালী বিএনপি নেতা কামরুল হাসানের নির্যাতনে অসহায় হয়ে পড়েছে যুক্তরাজ্য প্রবাসী তানজিনা আক্তার ও তার পরিবার। বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরেও কোন সুরাহ পাচ্ছে না ভুক্তভোগী তরুণীর পরিবার। হত্যার হুমকি দেওয়ায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন তানজিনা আক্তারের পিতা মোঃ আলা উদ্দিন। তিনি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় গ্রামের হবিব আলীর ছেলে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) রায়গড় গ্রামের মৃত মছব্বির আলীর ছেলে বিএনপি নেতা কামরুল হাসানকে বিবাদী করে গোলাপগঞ্জ মডেল থানায় তিনি সাধারণ ডায়েরী (জিডি নং-৯৩৯) করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, ২০২০ সাল থেকে বিভিন্ন সময় তানজিনা আক্তারকে কলেজে যাতায়াতের সময় উত্ত্যক্ত করে আসছিল কামরুল। তাকে নানাভাবে বিভিন্ন কুপ্রস্তাব প্রদান করতো। পরে ২০২২ সালের ৯ সেপ্টেম্বর উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান তানজিনা। সেখানে যাওয়ার পর জানতে পেরে কামরুল তানজিনার বাড়িতে গিয়ে তার পিতা মোঃ আলা উদ্দিনকে শাশায়। মান সম্মানের কথা চিন্তা করে নিরবে এসব মানসিক নির্যাতন সহ্য করে যান তিনি।

তিনি জিডিতে আরও উল্লেখ করেন, বর্তমানে তানজিনা সেখানে পড়ালেখা শেষ করে দেশে আসার পরিকল্পনা করছে, এমন খবর জানার পর গত বছরের ১৪ ডিসেম্বর তানজিনার বাড়িতে গিয়ে হুমকি প্রদান করে কামরুল। তানজিনা দেশে ফিরলে পর তার সাথে বিয়ে দিতে প্রস্তাব করে। তাতে তিনি সাড়া না দেওয়ায় অকথ্য ভাষায় গালাগাল করে এবং তানজিনা দেশে আসলে অপহরণ করে হত্যার হুমকি প্রদান করে। কামরুল একজন সন্ত্রাসী এবং মাদকাসক্ত ব্যক্তি হওয়ায় তার সাথে কোন ভাবেই মেয়ের জীবন জড়ানো সম্ভব নয় বলে জানান মোঃ আলা উদ্দিন। হত্যার হুমকি দেওয়ায় মেয়ের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেন ভুক্তভোগী পিতা।

এদিকে এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর একই অভিযোগে কামরুল হাসানের বিরুদ্ধে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন আলা উদ্দিন। ইউনিয়ন পরিষদ থেকে সমন জারী করা হলেও তিনি শুনানীতে অংশ নেন নি। বরং এরপর থেকে আরও ক্ষিপ্ত হয়ে উঠছে।

ভুক্তভোগী তরুণীর পিতা মোঃ আলা উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচেন বিএনপি বিজয় লাভ করায় কামরুল হাসান আরও বেপরোয়া হয়ে উঠেছে। ইউনিয়ন পরিষদে মামলা দিয়েও কোন ফল পাই নি। সর্বশেষ আমার মেয়ের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি। তিনি বলেন, জিডি করার ৫দিন পেরিয়ে গেলেও পুলিশ কোন সাড়া দিচ্ছে না। বিএনপি নেতা কামরুল প্রভাবশালী হওয়ায় বড় অংকের টাকার বিনিময়ে সে পুলিশকে ম্যানেজ করছে বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, কামরুল একজন উগ্র ব্যক্তি। গ্রাম আদালতের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোন সুফল পাওয়া যায় নি। ভুক্তভোগী তানজিনা বর্তমানে প্রবাসে রয়েছে। কিন্তু দেশে ফিরে কামরুলের প্রস্তাবে সাড়া না দিলে তাকে হত্যার হুমকি প্রদান করছে। বর্তমানে মেয়েটি সেখানে শঙ্কার মধ্যে রয়েছে।

এব্যাপারে জানতে অভিযুক্ত কামরুল হাসানের মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেন নি।

তদন্তকারী কর্মকর্তা গোলাপগঞ্জ মডেল থানার এএসআই মোঃ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেন। তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews