August 20, 2026, 4:52 pm
Title :
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহাদিসহ তিনজন আটক আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর মতবিনিময় অনুষ্ঠিত আগামী সংসদ অধিবেশনে কাদিয়ানী ইস্যুতে বিল উত্থাপনের দাবি উবায়দুল্লাহ ফারুকের বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের সভাপতি হলেন শাহ সুহেল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন: ইসহাক কামাল সভাপতি, চৌধুরী নাসির সেক্রেটারি ইউরোপ জমিয়তের সীরাতুন্নবী সম্মেলন অনুষ্ঠিত রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের সিদ্ধান্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ সিলেটের জনজীবন সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার

দিরাইয়ে পানি নিয়ে বিরোধ, সংঘর্ষ, আহত ৩০

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, December 11, 2025

সুনামগঞ্জ সংবাদদাতা : দিরাইয়ে সেচের পানিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, হাওরের বোরো জমিতে সেচের পানি নেওয়া–নেওয়াকে কেন্দ্র করে রিপন মিয়া ও ছাব্বির মিয়া পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে আজ সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত ফজলুল হক (৭০), রুমন মিয়া (২০), বিল্লাল আহমদ (২৯), রুমান (২৭), আব্দুর রহিম (৭৫), শফিকুল ইসলামসহ ছয়জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সাব্বির মিয়া (৪৮), আলিনুর (৩২), সানু মিয়া (৩৪), জাকির হোসেন (৪৭)সহ আরও অন্তত ২০ জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজিয়া মানানুল ইসলাম আহতের সংখ্যা ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “ঘটনাস্থলে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews