August 21, 2026, 7:31 pm
Title :
ইনসাফ ভিলেজের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান প্রকল্প পরিদর্শনে যুব উন্নয়ন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহাদিসহ তিনজন আটক আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর মতবিনিময় অনুষ্ঠিত আগামী সংসদ অধিবেশনে কাদিয়ানী ইস্যুতে বিল উত্থাপনের দাবি উবায়দুল্লাহ ফারুকের বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের সভাপতি হলেন শাহ সুহেল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন: ইসহাক কামাল সভাপতি, চৌধুরী নাসির সেক্রেটারি ইউরোপ জমিয়তের সীরাতুন্নবী সম্মেলন অনুষ্ঠিত রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের সিদ্ধান্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ সিলেটের জনজীবন

শহীদ হাদি হত্যাকারীদের বিচারেরদাবিতে নগরীতে পদযাত্রা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, January 13, 2026

শহীদ হাদি হত্যাকারীদের বিচারের
দাবিতে নগরীতে পদযাত্রা


জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা, ইনকিলাব মঞ্চের মুখপত্র, বিপ্লবী শহীদ শরীফ উসমান হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে নগরীতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মদন মোহন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে লামাবাজার থেকে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে এ পদযাত্রা শেষ হয়। পরে এক সমাবেশে শিক্ষার্থীরা শহীদ হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।
পদযাত্রায় হাদি হত্যার বিচার চেয়ে লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন স্লোগানে প্ল্যাকার্ড হাতে হাদি হত্যার বিচার চাওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন, সরকারি মদনমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ হাবিব রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের তানভীর ইসলাম তানিম, হেডওয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আল আমিন আহমেদ ইমন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. ফারুক কাজী, দক্ষিণ সুরমা সরকারি কলেজ শিক্ষার্থী সাব্বির আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews