October 21, 2026, 7:14 am
Title :
জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ করেছে রাষ্ট্রপতির বক্তব্য প্রত্যাহার ও স্পষ্ট ব্যাখ্যা দাবি জমিয়তে উলামায়ে ইসলামের সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগসহ উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হবে : জমিয়ত জৈন্তাপুরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের প্রাণহানি শাবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল দেশের হাল হকিকত ও সরকারি সিদ্ধান্তে জাতি উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ——- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের শুভেচ্ছা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার এসএসসি ও দাখিল শিক্ষার্থী সংবর্ধনা

জমিয়তের সাথে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, January 21, 2026

ডেস্ক রিপোর্ট : সন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারী) রাজধানীর মিরপুরের আরজাবাদ মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ সভায় ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সদস্যবৃন্দ দলটির নির্বাচনী পরিকল্পনা, প্রচার কৌশলসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে চান।

সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করা হয় এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সরকার গঠিত হলে দলটির রাজনৈতিক অবস্থান ও দায়িত্বশীল ভূমিকা সম্পর্কেও প্রতিনিধিদের সামনে স্পষ্টভাবে তুলে ধরা হয়।

এ সময় বাংলাদেশের রাজনীতিতে জমিয়তে উলামায়ে ইসলামসহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দলসমূহের ঐতিহাসিক ও চলমান ভূমিকা তুলে ধরা হয়।

প্রতিনিধিরা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশের স্বাধীনতা-উত্তর রাজনৈতিক প্রক্রিয়ায় গণতন্ত্র, নৈতিকতা ও সামাজিক ন্যায়ের প্রশ্নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং সাংবিধানিক কাঠামোর ভেতর থেকেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে।
ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ দলর
রাজনৈতিক বিশ্লেললষক মি: মার্সেল নাগিকে স্বাগত জানান জমিয়ত নেতারা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, সহ-প্রচার সম্পাদক মাওলানা আখতারুজ্জামান কাসেমী, কার্যনির্বাহী সদস্য মাওলানা সাইফুদ্দিন ইউসুফ, মাওলানা রুহুল আমীন নগরী এবং ছাত্র জমিয়ত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান তকি।

সভায় উভয় পক্ষই নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সম্পন্ন হয়।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews