October 18, 2026, 4:31 am
Title :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের শুভেচ্ছা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার এসএসসি ও দাখিল শিক্ষার্থী সংবর্ধনা অর্থোপেডিক্স গবেষণায় সাফল্য : শাবিপ্রবি থেকে এমফিল পেলেন ডা. আলমাহির ফেরদৌস ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ কানাইঘাটের যুবকের লাশ উদ্ধার ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় জামায়াতের কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়েছে সিলেটে যে কারনে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির হুঁশিয়ারি দুর্গাপূজা উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শুভেচ্ছা আকাবিরের আদর্শ ও আমাদের রাজনীতির পর্যালোচনা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সিলেটে জিডিএফ’র প্রতিষ্ঠাতা মরহুম রজব আলী খানের ৫৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার এসএসসি ও দাখিল শিক্ষার্থী সংবর্ধনা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Saturday, October 17, 2026

সিলেট রিপোর্ট :

ভিশন আই ইনস্টিটিউট ঢাকা’র অধ্যাপক ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, জাতিকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর নির্ভর না করে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কর্মমুখী শিক্ষা মানুষকে স্বাবলম্বী করার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি দক্ষ মানব সম্পদ তৈরিতে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কার্যক্রম প্রশংসা করে দেশকে নেতৃত্ব দেয়ার লক্ষ্যে শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জন করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি ১৭ অক্টোবর শনিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে পিয়ারা শপিং সেন্টারের ২য় তলাস্থ কার্যালয়ে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে কারিগরি শিক্ষায় সম্পৃক্ত করণে এস.এস.সি ও দাখিল শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় যুব পদকপ্রাপ্ত যুব সংগঠক মোঃ আশফাক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা ইফতেখার আহমেদ নাহিদ। বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব রফিক উদ্দিন আহমেদ।
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার পরিচালক সফটওয়্যার ডেভেলপার সুফিয়ান জালালী’র পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার এ্যাম্বাসেডর আরাফাত রহমান। উপস্থিত ছিলেন তানভীর রাজু আহমেদ, নাহিদ আহমেদ, রিপন আহমেদ, অফিস সহকারী আনোয়ার বেগম। এছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী সামছুল হক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ভিশন আই ইনস্টিটিউট ঢাকা’র অধ্যাপক ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews