October 21, 2026, 7:55 am
Title :
জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ করেছে রাষ্ট্রপতির বক্তব্য প্রত্যাহার ও স্পষ্ট ব্যাখ্যা দাবি জমিয়তে উলামায়ে ইসলামের সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগসহ উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হবে : জমিয়ত জৈন্তাপুরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের প্রাণহানি শাবির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল দেশের হাল হকিকত ও সরকারি সিদ্ধান্তে জাতি উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ——- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের শুভেচ্ছা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার এসএসসি ও দাখিল শিক্ষার্থী সংবর্ধনা

নেতানিয়াহুর কার্যালয়ে আইআরজিসির হামলা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, March 2, 2026

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তেল আবিবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

সোমবার (২ মার্চ) ফার্স নিউজ এজেন্সিতে প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমানবাহিনীর কমান্ডারের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলার খবর মিললেও, সে সময় নেতানিয়াহু কোথায় ছিলেন তা জানা যায়নি। ইসরাইলি প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো বলছে, একই স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহু বেইত শেমেশে তার নির্ধারিত সফর বাতিল করেন। নেতানিয়াহুর সবশেষ প্রাপ্ত ভিডিওটি প্রায় কয়েক মিনিটের একটি বার্তা, যা পাঁচ ঘণ্টা আগে প্রকাশিত হয়েছে। এরপর থেকে তার আর কোনো নতুন ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। 

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews