October 14, 2026, 8:31 am
Title :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ঘোষণা সৌদিতে হামলায় আহতদের চিকিৎসা চলছে : প্রবাসীকল্যাণমন্ত্রী ইরানের মদদপুষ্ট মিলিশিয়াদের চাপে কোণঠাসা সউদী যুবরাজ হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান

লেটে দুই ছিনতাইকারী আটক, সিএনজি অটোরিকশা জব্দ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, March 11, 2026

স্টাফ রিপোর্ট

নগরীর রিকাবীবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (১০ মার্চ ) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানাধীন রিকাবীবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি হঠাৎ চিৎকার করে জানান যে তার মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় ঘটনাস্থলে ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট পল্লব সরকার ও সার্জেন্ট মো. জুবরিয়া সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিক ধাওয়া করেন।

ধাওয়ার একপর্যায়ে তারা সিলেট-থ-১২-৩০৯৯ নম্বরের একটি সিএনজি অটোরিকশা  আটক করতে সক্ষম হন। পরে ওই সিএনজি থেকে দুই ছিনতাইকারীকে আটক করা হয়।

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আটককৃত দুই ছিনতাইকারী ও জব্দকৃত সিএনজি অটোরিকশাটি  কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,আটকৃত বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews