October 14, 2026, 8:25 am
Title :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ঘোষণা সৌদিতে হামলায় আহতদের চিকিৎসা চলছে : প্রবাসীকল্যাণমন্ত্রী ইরানের মদদপুষ্ট মিলিশিয়াদের চাপে কোণঠাসা সউদী যুবরাজ হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান

নগরীতে পেট্রোলপাম্পকর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৩

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, March 11, 2026

স্টাফ রিপোর্ট

নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে কর্মরত এক কর্মচারীর ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। জানা যায়, মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক পাম্পে জ্বালানি নেওয়ার সময় সিরিয়াল ভেঙে তেল নেওয়ার চেষ্টা করে। এ সময় পাম্প কর্মচারী বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এবং ছুরিকাঘাত করে আহত করে।

এ ঘটনায় আহত পাম্প কর্মচারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।

পরে সোমবার রাত আনুমানিক ৯টার দিকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্রের নেতৃত্বে অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ফাহিম আহমদ (২১), পিতা: আব্দুল মান্নান, সাং: চৌকিদেখী, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট;
তামিম আহমদ (১৯), পিতা: ফয়েজ আহমদ, সাং: বালাউট, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, বর্তমান ঠিকানা বাসা নং-৬৬, রংধনু, চৌকিদেখী;
এবং তানজিম আহমদ সজীব (১৯), পিতা: মৃত আব্দুল জব্বার বাবুল, সাং: বাসা নং-১০২/২, রংধনু, চৌকিদেখী, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট।

এ তথ্যটি নিশ্চিত করেছেন এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম। জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews