September 2, 2026, 11:41 am
Title :
সিলেট রিপোর্ট সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরীর সংক্ষিপ্ত বৃত্তান্ত নুরুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে সিরাত প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ইফার বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন যে ৫ আলেম সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী- সিসিক প্রশাসক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প ইসলামি গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়ার্ড লাভ বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী পালিত ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা আব্দুল হামিদের ২৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সাবেক যুগ্ম সচিব ও প্রথম বাঙ্গালী বৈমানিক আলী আশরফের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালন

ইফার বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন যে ৫ আলেম

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, September 2, 2026

শাহিদ হাতিমী:

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের (ইফা) নতুন বোর্ড অব গভর্নরস গঠন করা হয়েছে। নতুন বোর্ডে পাঁচজন আলেমকে গভর্নর হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজন এবারই নতুন করে বোর্ডে যুক্ত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে নতুন বোর্ডের সদস্যদের নাম প্রকাশ করা হয়।

নতুন বোর্ডে আলেমদের মধ্যে রয়েছেন—মুফতি মনির হোসাইন কাসেমী—জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকার মুহতামিম। তিনি নতুন করে গভর্নর হিসেবে দায়িত্ব পেয়েছেন।

মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী—চরমোনাই আহসানাবাদ রশীদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ। তিনি আগের বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মাওলানা মাহফুজুল হক—বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর মহাসচিব। তিনিও আগের সদস্য হিসেবে নতুন বোর্ডে রয়েছেন।

মুফতি আজহারুল ইসলাম—মারকাজুল হুদা আল-ইসলামী বাংলাদেশের মহাপরিচালক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব। নতুন করে তিনি বোর্ডের গভর্নর হিসেবে মনোনীত হয়েছেন।

মুফতি শরীফ উল্লাহ—নূরে মদিনা আল-আরাবিয়া মাদরাসার প্রিন্সিপাল, যাত্রাবাড়ীর বাইতুল মামুর জামে মসজিদের খতিব এবং সম্মিলিত ইমাম-খতিব পরিষদের মহাসচিব। তিনিও নতুন করে বোর্ডে যুক্ত হয়েছেন।

অর্থাৎ নতুন বোর্ডে আলেমদের মধ্যে মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি আজহারুল ইসলাম ও মুফতি শরীফ উল্লাহ নতুন করে দায়িত্ব পেয়েছেন। আর মাওলানা মাহফুজুল হক ও মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী আগের সদস্য হিসেবে বহাল রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদাধিকারবলে গভর্নর হিসেবে থাকবেন। মহাপরিচালক সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

পদাধিকারবলে নিযুক্ত গভর্নর ছাড়া অন্য গভর্নরদের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন বছর। তবে মেয়াদ শেষে নতুন গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন। সরকার প্রয়োজনে যেকোনো সময় এসব গভর্নরের পরিবর্তন বা পদ শূন্য ঘোষণা করতে পারবে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews