September 30, 2026, 3:06 am
Title :
বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদের প্রশাসকের সাথে কোতোয়ালি থানা জমিয়ত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র সহ অব্যাহত হামলা দখলবাজ ও অপরাধীরা বেপরোয়া —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ওসমানীনগরের তাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ডিপ টিউবওয়েল স্থাপন যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে জমিয়তের মতবিনিময় প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা: গভর্নর গোলাপগঞ্জের উত্তরগাঁও গ্রামের সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণে টিউবওয়েল স্থাপন সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও সিলেটি ভাষাকে ২য় রাষ্ট্রভাষা করার দাবিতে ‘সিলেটি পাঞ্চায়িত’র সভা অনুষ্ঠিত

ওসমানীনগরের তাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ডিপ টিউবওয়েল স্থাপন

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, September 29, 2026

ইসলামী সমাজকল্যাণ পরিষদ, ওসমানীনগরের উদ্যোগে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার তাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রবাসীদের আর্থিক সহযোগিতায় একটি ডিপ টিউবওয়েল স্থাপন শেষে উদ্বোধন করা হয়।

ডিপ টিউবওয়েল স্থাপন কার্যক্রম সম্পন্ন পরবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী সমাজকল্যাণ পরিষদ, ওসমানীনগরের উপদেষ্টা এবং আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুর রহমান চৌধুরী।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও গোলাম হায়দারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণের অর্থ সম্পাদক এবং আসন্ন তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদ আহমদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুল মানিক, দুদু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতায় এই ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন বক্তাগণ।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews