September 30, 2026, 3:07 am
Title :
বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদের প্রশাসকের সাথে কোতোয়ালি থানা জমিয়ত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র সহ অব্যাহত হামলা দখলবাজ ও অপরাধীরা বেপরোয়া —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ওসমানীনগরের তাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ডিপ টিউবওয়েল স্থাপন যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে জমিয়তের মতবিনিময় প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা: গভর্নর গোলাপগঞ্জের উত্তরগাঁও গ্রামের সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণে টিউবওয়েল স্থাপন সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও সিলেটি ভাষাকে ২য় রাষ্ট্রভাষা করার দাবিতে ‘সিলেটি পাঞ্চায়িত’র সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পরিষদের প্রশাসকের সাথে কোতোয়ালি থানা জমিয়ত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, September 29, 2026

সিলেট রিপোর্ট :

সিলেট জেলা পরিষদের প্রশাসক, বর্ষিয়ান রাজনীতিবিদ আবুল কাহের চৌধুরী শামীম এর সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর আওতাধীন কোতোয়ালি থানা শাখার প্রতিনিধি দায়িত্বশীলবৃন্দ এক সাক্ষাতে মিলিত হন।

২৯ সেপ্টেম্বর-২০২৬ মঙ্গলবার বেলা ২টায় সিলেট জেলা পরিষদ ভবনের প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কোতোয়ালি থানা জমিয়তের সভাপতি মাওলানা আহমদ সগীর বিন আমকুনীর নেতৃত্বে আগত প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, উলামা-হযরতগণ হলেন সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিত্ব। তারা যেভাবে মুসলিম সমাজকে আল্লাহর নৈকট্য লাভের জন্য আহ্বান করেন ঠিক তেমনইভাবে সমাজের সকল অপকর্ম (মদ, জুয়া, ঘুষ) থেকে বিরত থাকতে সমাজকে বিভিন্নভাবে কাউন্সিলিং করে থাকেন এবং এরকম কাজে জমিয়তে উলামায়ে ইসলামের অবদান জাতীয়ভাবে স্বীকৃত। আধ্যাত্মিক নগরী সিলেটকে সুন্দর ও মনোরমভাবে গড়তে তিনি জমিয়ত নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

এ সময় জমিয়ত নেতৃবৃন্দ বলেন, জেলা পরিষদের প্রশাসককে তার সকল কাজ সঠিকভাবে পরিচালনা করতে সার্বিকভাবে সহযোগিতা করবেন।

কোতোয়ালি থানা জমিয়তের সভাপতি মাওলানা আহমদ সগীর বিন আমকুনীর নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, কোতোয়ালি থানার সিনিয়র সহ-সভাপতি মুফতি জুবায়ের আহমদ, সহ-সভাপতি মাওলানা ফয়জুল বারি, সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইয়াসির আরাফাত, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বাহাউদ্দিন বাহার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, মহানগর জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবুল খায়ের, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আব্দুর রহমান নাদিম, মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ।

নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে সিলেট জেলা পরিষদের প্রশাসককে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews