October 9, 2026, 4:52 am
Title :
গ্যাস-বিদ্যুতের সহনীয় মূল্য নির্ধারণ ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেটে জমিয়তের বিক্ষোভ মিছিল ৯ অক্টোবর শুক্রবার হলি আর্ট যুব উন্নয়ন কেন্দ্রের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার উত্তাল ফ্রান্স: ট্রাম্পের চোখে ‘ইসলাম’, ফরাসিদের চোখে অন্য এক সংকট বিশ্বনাথে দুই গ্রুপের কর্মসূচি ঘিরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ সিলেট-৩ আসন`র এমপি মালিককে নিয়ে ফের লাইভে ইউপি চেয়ারম্যান ওলিদ দুই দশক পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি এই সরকার নিত্য সামগ্রীর দাম বৃদ্ধির জন্য গদিশীন হয়েছে?— গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ। মাদকবিরোধী কার্যক্রমের জেরে যুব সংগঠনের সদস্যের ওপর হামলার অভিযোগ ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম সিলেটে হানিট্র্যাপ চক্রের পাতানো ফাঁদে নিঃস্ব তরুণ যুবকসহ প্রবাসীরা

হলি আর্ট যুব উন্নয়ন কেন্দ্রের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, October 8, 2026

সিলেট রিপোর্ট :

যুব সমাজকে কারিগরি শিক্ষায় সম্পৃক্ত করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে পিয়ারা শপিং সেন্টারের ২য় তলাস্থ হলি আর্ট যুব উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উদ্যোগে এস.এস.সি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ আগামী ১০ অক্টোবর শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

“আজ প্রশিক্ষণ গ্রহণ, আগামীতে কর্মসংস্থান” এবং “প্রতিটি পরিবারে একজন প্রশিক্ষিত যুব আত্মকর্মী সৃষ্টির লক্ষ্যে আমাদের পথচলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকগণ বক্তব্য রাখবেন এবং কৃতী শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করবেন।

তরুণ প্রজন্মকে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণে উৎসাহিত করতে এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে যথাসময় অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews