October 9, 2026, 4:11 am
Title :
গ্যাস-বিদ্যুতের সহনীয় মূল্য নির্ধারণ ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেটে জমিয়তের বিক্ষোভ মিছিল ৯ অক্টোবর শুক্রবার হলি আর্ট যুব উন্নয়ন কেন্দ্রের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার উত্তাল ফ্রান্স: ট্রাম্পের চোখে ‘ইসলাম’, ফরাসিদের চোখে অন্য এক সংকট বিশ্বনাথে দুই গ্রুপের কর্মসূচি ঘিরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ সিলেট-৩ আসন`র এমপি মালিককে নিয়ে ফের লাইভে ইউপি চেয়ারম্যান ওলিদ দুই দশক পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি এই সরকার নিত্য সামগ্রীর দাম বৃদ্ধির জন্য গদিশীন হয়েছে?— গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ। মাদকবিরোধী কার্যক্রমের জেরে যুব সংগঠনের সদস্যের ওপর হামলার অভিযোগ ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম সিলেটে হানিট্র্যাপ চক্রের পাতানো ফাঁদে নিঃস্ব তরুণ যুবকসহ প্রবাসীরা

গ্যাস-বিদ্যুতের সহনীয় মূল্য নির্ধারণ ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেটে জমিয়তের বিক্ষোভ মিছিল ৯ অক্টোবর শুক্রবার

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, October 8, 2026

সিলেট রিপোর্ট :

গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ এবং ফ্যাসিবাদ নির্মূলসহ সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট মহানগর শাখা।

সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ অক্টোবর, শুক্রবার বাদ জুমা সিলেট নগরীর বন্দরবাজার জামে মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সিলেট মহানগর জমিয়তের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং জনদুর্ভোগ লাঘবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম জনগণের ক্রয়ক্ষমতা ও সহনীয় পর্যায়ে নিয়ে আসা এখন সময়ের দাবি। একই সাথে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফ্যাসিবাদের অবশেষ নির্মূল করা এবং সমাজ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে তারা এই রাজপথের কর্মসূচি ঘোষণা করেছেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট মহানগর শাখার নেতারা আগামী ৯ অক্টোবরের বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদী জনতা ও সাধারণ মানুষকে যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews