September 28, 2026, 3:03 am
Title :
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে জমিয়তের মতবিনিময় প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা: গভর্নর গোলাপগঞ্জের উত্তরগাঁও গ্রামের সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণে টিউবওয়েল স্থাপন সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও সিলেটি ভাষাকে ২য় রাষ্ট্রভাষা করার দাবিতে ‘সিলেটি পাঞ্চায়িত’র সভা অনুষ্ঠিত খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সিলেটে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিলেট গাছবাড়ি জিসি- কানাইঘাট উপজেলা এইচসি রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দায়িত্ব পেলেন জমিয়ত নেতা মাওলানা শুয়াইব

নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, September 27, 2026

ডেস্ক রিপোর্ট

:আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে ঢাকা ও নয়াদিল্লি। কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের শেষ সপ্তাহ কিংবা নভেম্বরের শুরুতে ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দায়িত্ব নেয়ার পর এই সফর চূড়ান্ত করার প্রক্রিয়া আরও গতি পাবে। তবে ঢাকার জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অমীমাংসিত ইস্যু। এটি এই সফর বাস্তবে রূপ নেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তারেক রহমান। জবাবে তাৎক্ষণিক ইতিবাচক প্রতিক্রিয়া জানান মোদি। এই সৌহার্দ্য দুই দেশের মধ্যে সফরের দিনক্ষণ চূড়ান্ত করার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। তবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল গত ১৭ সেপ্টেম্বর ঢাকা সফর করেছিলেন কি না—এমন খবরের সত্যতা উভয় পক্ষের কেউই নিশ্চিত কিংবা অস্বীকার করেনি।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews