September 28, 2026, 3:03 am
Title :
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে জমিয়তের মতবিনিময় প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা: গভর্নর গোলাপগঞ্জের উত্তরগাঁও গ্রামের সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণে টিউবওয়েল স্থাপন সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও সিলেটি ভাষাকে ২য় রাষ্ট্রভাষা করার দাবিতে ‘সিলেটি পাঞ্চায়িত’র সভা অনুষ্ঠিত খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সিলেটে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিলেট গাছবাড়ি জিসি- কানাইঘাট উপজেলা এইচসি রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দায়িত্ব পেলেন জমিয়ত নেতা মাওলানা শুয়াইব

খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, September 27, 2026

রশীদ আহমদ,নিউইর্য়

ক থেকে: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। নিউ ইয়র্কে চলমান সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনার অংশ হিসেবে দুই নেতা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

প্রতিবেদনে জানানো হয়, চলমান ভূরাজনৈতিক সংকট, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং বৈশ্বিক নানা অমীমাংসিত ইস্যু নিয়ে তাদের মধ্যে বিশদ আলোচনা হয়। আঞ্চলিক সংঘাত নিরসনে বহুপাক্ষিক কূটনীতির ওপর জোর দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, বর্তমান অধিবেশনে যোগ দিয়ে মার্কিন প্রতিনিধির সঙ্গে হরমুজ প্রণালি সংক্রান্ত বার্তা আদান-প্রদানসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক চালিয়ে যাচ্ছেন আরাগচি।

অন্যদিকে, আন্তর্জাতিক আস্থা ফিরিয়ে আনা ও সংকট নিরসনে গঠনমূলক ভূমিকার অংশ হিসেবে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিকভাবে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন সাধারণ পরিষদ সভাপতি।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews