October 10, 2026, 9:06 am
Title :
জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে সিলেট জেলা উত্তর জমিয়তের বিক্ষোভ মিছিল ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস- চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেটে জমিয়তের সমাবেশ ফ্যাসিবাদের বিচার ও জননিরাপত্তার দাবিতে সিলেটে জমিয়তের বিক্ষোভ সুনামগঞ্জে জমিয়তের বিক্ষোভ মিছিল ও পথসভা ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে বায়তুল মোকাররমে জমিয়তের বিক্ষোভ হেবা আইন সংশোধন ২০২৬: শরিয়া কী বলে? ভোটাধিকার থেকে বঞ্চিত লাখ লাখ মুসলিম : বিপদের সম্মুখীন ভারতের গণতন্ত্র নেকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়ায় ঢাবি শিক্ষককে অব্যাহতি জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : ড.মঈন খান কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস- চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেটে জমিয়তের সমাবেশ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Saturday, October 10, 2026

সিলেট রিপোর্ট
:গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা। শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর নগরের বন্দরবাজার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজামুদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে দলটির নেতারা বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে। তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্ন স্থানে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে এবং তাদের নির্মূল করতে হবে।
নেতারা আরও বলেন, জনগণের ক্ষোভ ও আকাঙ্ক্ষা বুঝে দ্রব্যমূল্য এবং তেল, গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করতে হবে। একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মহানগর সহসভাপতি মাহমুদুল হাসান ও মাওলানা মুখতার আহমদ, দক্ষিণ জেলা সহসভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির যামডরী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল ও হাফিজ আহমদ সগির আমকোনী, জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ এবং উত্তর জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েস।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews