October 13, 2026, 4:39 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, October 12, 2026

সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশন অনিরুদ্ধ দাস বলেন, দরিদ্র অসহায় বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে কাজ করাই মহতী কাজ। যারা নিঃস্বার্থে মানবসেবা ও কল্যাণমূলক কাজ করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। ভালো কাজের মাধ্যমে মানুষ মানুষের মধ্যে যে ভালোবাসা সৃষ্টি হয়েছে তা দেখে আমি অভিভুত হয়েছি। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ করা একটি মানবিক উদ্যোগ যা অত্যন্ত প্রশংসনীয়। এতে উপকারভোগীরা কর্মসংস্থানের সুযোগ পাওয়ার পাশাপাশি নিজেদের পরিবারের ভরণপোষণে ভূমিকা রাখতে পারবেন। তিনি রহমানীয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের মানবিক সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে এই ফাউন্ডেশনের মত অন্যান্য সামাজিক সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানব সেবামূলক কাজ করার আহবান জানান।
তিনি ১২ অক্টোবর সোমবার বিকেলে সিলেট নগরীর গোয়াবাড়ী বাজারস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের স্বনির্ভর (চলমান) প্রকল্পের আওতায় ও মুসলিম চ্যারিটি এবং আইডিয়া’র যৌথ উদ্যোগে অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সাংবাদিক-কলামিষ্ট আফতাব চৌধুরী, দৈনিক পুণ্যভূমির সম্পাদক আবু তালেব মুরাদ, ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, প্রবীণ হিতৈষী সংঘ জরা বিজ্ঞানের সভাপতি জামিল আহমদ চৌধুরী, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভাপতি এপেক্সিয়ান জি.ডি. রুমু, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফজলুর রহমান ফজলু।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈম এর পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, লতিফ সেন্টার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি সাইফুল্লাহ খালেদ, প্রতিবন্ধী শিশু সুরক্ষা ট্রাস্টের সভাপতি কাজী মহসিন কবির দিদার, ফাউন্ডেশনের সহ সভাপতি সৈয়দ শওকত আলী, মাসুক আহমদ, অর্থ সম্পাদক মকবুল হোসেন খান, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান সাকিব, সদস্য স্বপন আহমদ, মোস্তফা মিয়া, ফজলে রাব্বি, জাকারিয়া, দিলু মিয়া, সিলেট সোস্যালওয়ার্কের সাধারণ সম্পাদক নাদেল আহমদ, আলোর ধারা পাঠশালার ফিলিপ সমদ্দার, সিলেট ফিজিক্যাল ক্রিকেট টীমের খেলোয়াড় হারুনুর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে অসহায় পরিবারের মধ্যে রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews