October 14, 2026, 4:55 am
Title :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ঘোষণা সৌদিতে হামলায় আহতদের চিকিৎসা চলছে : প্রবাসীকল্যাণমন্ত্রী ইরানের মদদপুষ্ট মিলিশিয়াদের চাপে কোণঠাসা সউদী যুবরাজ হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান

সৌদিতে হামলায় আহতদের চিকিৎসা চলছে : প্রবাসীকল্যাণমন্ত্রী

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, October 13, 2026
সৌদি আরবে বিমানবন্দরে হামলার ঘটনায় আহত বাংলাদেশিদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আহত ব্যক্তিদের পাঁচটি হাসপাতালে চিকিৎসা চলছে।

তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘হামলার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে আমাদের শ্রমকল্যাণ উইংগুলো কাজ শুরু করেছে। আমি নিজেও একজন আহত ব্যক্তির বাবার সঙ্গে কথা বলেছি।

প্রবাসীদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। কোনো সমস্যায় পড়লে তারা বাংলাদেশ মিশনের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন।’তিনি জানান, প্রবাসীদের পরিস্থিতি পর্যবেক্ষণে একটি মনিটরিং সেল কাজ করছে। এর মাধ্যমে প্রতি এক থেকে দুই ঘণ্টা পরপর সর্বশেষ তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, অনিয়মের কারণে ইতিমধ্যে প্রায় ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করার পাশাপাশি মামলা করা হচ্ছে। প্রতারণা প্রতিরোধে গণমাধ্যমের সহায়তায় সচেতনতা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘কিছু ট্রাভেল এজেন্সিও বিদেশে কর্মী পাঠানোর কাজে জড়িয়ে পড়েছে। অথচ তাদের কাজ টিকিটের ব্যবস্থা করা, কর্মী নিয়োগ নয়।

বিভিন্ন চক্রের মাধ্যমে ভিসার প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগগুলো আমরা যাচাই-বাছাই করছি।’ 

মন্ত্রী আরো জানান, বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ভিসা যাচাই, ইমিগ্রেশন ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্যক্রমসহ প্রতিটি স্তর পর্যায়ক্রমে অনলাইন ব্যবস্থার আওতায় আনা হবে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ উদ্যোগের দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে পরিদর্শনকালে বন্দরে দীর্ঘদিন ধরে অব্যবহৃত শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যার হাসপাতাল আগামী ৭ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর ঘোষণা দেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, দূরদূরান্ত থেকে শিল্পকারখানায় কাজ করতে আসা নারী শ্রমিকদের আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্থাপনাগুলো নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে চালু করা হয়নি। জনগণের কল্যাণে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এসব প্রতিষ্ঠান অব্যবহৃত রাখা যায় না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সেগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে আমরা হোস্টেল ও হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে চালু করতে চাই। স্থানীয় সংসদ সদস্য ও শ্রমিকনেতারাও এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এটি চালু হলে এলাকার নারী শ্রমিকেরা উপকৃত হবেন।’

এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews