October 14, 2026, 8:29 pm
Title :
মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন ১৭ অক্টোবর শনিবার সিলেটে বেওয়ারিশ কুকুরের টিকাদান শুরু কয়েক দিনের ব্যবধানে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ঘোষণা সৌদিতে হামলায় আহতদের চিকিৎসা চলছে : প্রবাসীকল্যাণমন্ত্রী ইরানের মদদপুষ্ট মিলিশিয়াদের চাপে কোণঠাসা সউদী যুবরাজ হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র

সিলেটে বেওয়ারিশ কুকুরের টিকাদান শুরু

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Wednesday, October 14, 2026

সিলেট রিপোর্ট

:সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ কুকুরের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে সোমবার (১২ অক্টোবর)।

সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় সকাল ১১টায় নগরীর মির্জা জাঙ্গালে অবস্থিত জেলা ভেটেরিনারি হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবুল কাইয়ুম চৌধুরী।

সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম জানান, বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার মাধ্যমে কুকুর থেকে মানুষের মধ্যে জলাতঙ্ক সংক্রমণের ঝুঁকি কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়েছে। পাশাপাশি নগরীতে জলাতঙ্ক নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews