সিলেট রিপোর্ট :
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রীতি শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, আবহমান কাল থেকে বাংলাদেশের হিন্দু ধর্মালম্বী ভাই-বোনেরা ঐতিহাসিক ও ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব পালন করে আসছেন। ধর্মীয় উৎসব যার, যার; রাষ্ট্র সবার।
নেতৃবৃন্দ বলেন, ভুয়া যুক্তি দেখিয়ে অস্বাভাবিক ভাবে জ্বালানির দাম বৃদ্ধি করার পাশাপাশি গ্যাস সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে বহুগুণ। পার্শ্ববর্তী অন্যান্য দেশে জ্বালানী গ্যাস সিলিন্ডারে দাম কম। তীব্র অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত অবস্থায় আজকে দুর্গাপূজা পালন হচ্ছে। নেতৃবৃন্দ ধর্মীয় চেতনা উদযাপিত হয়ে একটি স্থিতিশীল মানবিক রাষ্ট্র গঠনের শপথই হোক এবারের দুর্গাপূজার পালনের অঙ্গীকার।