November 21, 2026, 2:54 am
Title :
খাদিমুল কুরআন পরিষদ সিলেট’র ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন সিলেটে ভোররাতে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন ৫ ধাপে ইউপি নির্বাচনের তারিখ প্রকাশ করল ইসি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর ইউরোপে আশ্রয় আবেদনে বাংলাদেশিরা তৃতীয়, স্বীকৃতি মাত্র ৩ শতাংশ নাহিদ ও জ্যোতি কারাগারে, রিমান্ডে সাবেক খতিব মোহনগঞ্জের বসন্তিয়ায় পাত্র পছন্দ না হওয়ায় বিয়ের আসরে মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ কনের বিরুদ্ধে সিলেট শহরে অবস্থানরত জামিয়া মাদানিয়া বিশ্বনাথের ফাজিলদের মতবিনিময় সভা সম্পন্ন ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা উপহার

সিলেটে ভোররাতে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Friday, November 20, 2026

সিলেট রিপোর্ট

:সিলেট নগরীর চালিবন্দর এলাকায় ভোররাতে পার্কিং করে রাখা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাস চারটির অধিকাংশ অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে নিয়মিত চলাচল করত। সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে বাসগুলো পার্কিং করে রাখা হয়েছিল। বৃহস্পতিবার ভোররাতে হঠাৎ বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে চারটি বাসের অধিকাংশ অংশ পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

উল্লেখ্য, এর মাত্র তিন দিন আগে, গত ১৬ নভেম্বর (সোমবার) নগরীর উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কয়েক দিনের ব্যবধানে নগরীতে একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews