October 13, 2026, 5:24 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

বিদ্যুৎ বিলের প্রতিবাদকারী সিফাত ও পানির জন্য বিক্ষুব্ধ নাগরিক আটক ও মিথ্যা মামলার তীব্র নিন্দা—- গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Saturday, September 5, 2026

রাজধানীর আদমজী ক্যান্টমেন্ট কলেজের ছাত্র সিফাত আব্দুল্লাহ ভৌতিক বিদ্যুৎ বিল আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় তীব্র পানির সংকট ও সুষ্ঠু পানি সরবরাহ নিশ্চিত করার দাবীতে নগরীর জল্লারপার এলাকার এক দল বিক্ষুব্ধ নাগরিক যুব সংগঠক, সিলেটের দাবী-দাওয়া আদায়ের সংগ্রামী কণ্ঠস্বর এহসানুল হক তাহের এর নেতৃত্বে নাগরিকগণ সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে এসে প্রতিবাদ করেন।

গণমাধ্যমে প্রকাশ, গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিসিকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা কাটাকাটির জের ধরে বিক্ষুব্ধ নাগরিকদের ওপর ঊদ্ধত্বপূর্ণ আচরণ, ৬ যুবককে আটক, নাগরিকদের ওপর মিথ্যা মামলা দায়ের এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন।

নেতৃবৃন্দ বলেন, প্রতিবাদ করা সাংবিধানিক অধিকার। এই অধিকারের ওপর হস্তক্ষেপ মানে গণতন্ত্র ও বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ। নেতৃবৃন্দ অবিলম্বে বিদ্যুতের ভৌতিক বিলের প্রতিবাদকারী শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহ ও ভালোয় ভালোয় পানির জন্য প্রতিবাদ করতে আসা সিলেট নগরীর বিক্ষুব্ধ জনগণের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং আটককৃত ৩ জন যুবককে নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান। অন্যথায় এর সাথে জড়িত সংশ্লিষ্টদেরকে খেসারত দিতে হবে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews