October 13, 2026, 5:24 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

স্বাস্থ্যমন্ত্রীর কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Sunday, September 6, 2026

সিলেট রিপোর্ট :

সিলেট বিভাগের স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থার উন্নয়নের দাবীতে সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এম.পি এর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।
সিলেট সার্কিট হাউজে স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সিলেটের জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
স্মারকলিপিতে সিলেট বিভাগের স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও বাস্তবায়নের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবী জানানো হয়। স্মারকলিপিতে পেশকৃত দাবীগুলো হলো –
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও চিকিৎসা কার্যক্রম শুরু, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে তিন হাজার বেডের হাসপাতালে উন্নিত করা, মৌলভীবাজার জেলায় একটি মেডিকেল কলেজ স্থাúন, জালালাবাদ সেনা নিবাসে আর্মস ফোর্সেস মেডিকেল কলেজ স্থাপন, সিলেটে নার্সিং কলেজ সহ ৫০০ বেডের আধুনিক শিশু হাসপাতাল স্থাপন, সিলেটে নার্সিং কলেজ সহ এক হাজার বেডের একটি মহানগর হাসপাতাল স্থাপন, ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি স্থাপন, নার্সিং এন্ড মিডওয়াইফারি ট্রেনিং ইন্সটিটিউট স্থাপন, সিলেটে কমিউনিটি নার্সিং কলেজ স্থাপন, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় আধুনিক নার্সিং কলেজ স্থাপন, মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল স্থাপন, সিলেটে রাসায়নিক পরীক্ষাগার, আধুনিক ফরেন্সিক ল্যাবরেটারী ও আধুনিক ডি.এন.এ টেস্ট ল্যাবরেটরী স্থাপন, হবিগঞ্জ ও সুনামগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস স্থাপন, শহীদ শামসুদ্দিন হাসপাতালকে এক হাজার বেডের হাসপাতালে উন্নিত করণ, সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতাল ও সিলেট যক্ষা হাসপাতালকে পাঁচশত বেডের হাসপাতালে উন্নিত করা, প্যারামেডিকেল ইন্সটিটিউট স্থাপন, ৫০০ বেডের হাসপাতাল সহ হৃদ রোগ চিকিৎসা ও গবেষণা ইন্সটিটিউট স্থাপন, ক্যান্সার চিকিৎসা হাসপাতাল ও গবেষণা ইন্সটিটিউট স্থাপন, চক্ষু হাসপাতাল ও গবেষণা ইন্সটিটিউট স্থাপন, কিডনী হাসপাতাল ও গবেষণা ইন্সটিটিউট স্থাপন, স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল, জেলা সিভিল সার্জন হাসপাতাল সহ সকল হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে শূন্য পদে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ করা এবং পর্যাপ্ত ঔষধ ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করা এবং অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি ও সম্প্রসারণ, সকল জেলা ও উপজেলা শহরে গড়ে উঠা মানহীন অনোনুমদিতে বেসরকারী ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসী এবং মেয়াদ উর্ত্তীণ ভেজাল ঔষয় ও চিকিৎসা সামগ্রী বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন, সিলেটের সকল হাসপাতালে একটি করে আধুনিক এ্যাম্বুলেন্স প্রদানের জোর দাবী জানানো হয়

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews