October 3, 2026, 3:03 am
Title :
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ আন্তর্জাতিক অলিম্পিয়াডে সাফল্য অর্জনকারী সিলেটের ২ শিক্ষার্থী বিমানবন্দরে সংবর্ধিত বিনিয়োগে প্রশাসনিক জটিলতা কমানোর ওপর গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে এপেক্স ক্লাবের কার্যক্রম প্রশংসনীয়— ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদের প্রশাসকের সাথে কোতোয়ালি থানা জমিয়ত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র সহ অব্যাহত হামলা দখলবাজ ও অপরাধীরা বেপরোয়া —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

সিলেট মহানগর জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র নতুন কমিটি অনুমোদন লাভ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, September 7, 2026

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সিলেট মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর শুক্রবার জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান স্বাক্ষরিত পত্রের মধ্যে এই কমিটি অনুমোদন করেন।

শাহজাহান আহমদ লিটনকে সভাপতি এবং ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সিলেট মহানগর কমিটি সমন্বয় ও ঘোষণা করেন বিভাগীয় দায়িত্বশীল এস এম জিয়াউল আনোয়ার।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে শফিউর রহমান আজিজ, পিয়ার হোসেন, আব্দুল মালিক ও খালেদ আল রাকিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জহুর আলম ও নুরুল ইসলাম জিতু নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক শিমুল আহমদ জাবেদ, অর্থ বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, প্রচার বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওছার আহমদ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইয়াসিন আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া খাতুন, ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, ধর্ম বিষয়ক সম্পাদক রমজান আলী, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক নুর হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী নুর এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ।

এছাড়া সহ-সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, সহ-প্রচার বিষয়ক সম্পাদক হোসেন আহমদ আকাশ, সহ-যুব বিষয়ক সম্পাদক রাহিম আহমদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নাজমা বেগম এবং সহ-ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক সাহেল আহমদ। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আছমা বেগম, আব্দুল বাছিত, আলী আহমদ, অর্জয় রায় ও আব্দুর কাদির।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews