September 11, 2026, 3:08 pm
Title :
সিলেটের উসামা পিএইচডি করতে আমেরিকা গেছেন সিলেটে হলি আর্ট যুব উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন পদে প্রশিক্ষক নিয়োগ হাজী ইমদাদুল্লাহ’র ইন্তেকাল কাতিয়া মাদ্রাসার মুহতামিম শায়েখ ইমদাদুল্লাহ এর ইন্তেকাল: জমিয়তের শোক নেপাল জমিয়তের অফিস ভিজিট করলেন খেলাফত মজলিসের মামনুল হক জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি: একজন বাংলাদেশী ড.খলিলুর রহমান খেলাপি ঋণের হারে বাংলাদেশ শীর্ষে ও দুর্নীতি নৈরাজ্যে জাতি উদ্বিগ্ন —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য সিলেটে অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটি গঠিত

হাজী ইমদাদুল্লাহ’র ইন্তেকাল

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, September 10, 2026

উপমহাদেশের অন্যতম ওলিয়ে কামেল আল্লামা সাইয়েদ হুসাইন আহমদ মাদানীর রহঃ অন্যতম ছাত্র আল্লামা আমিন উদ্দিন শায়খে কাতিয়ার রহঃ বড় ছেলে, জগন্নাথপুর উপজেলার অলৈতলী ও কাতিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস আলহাজ্ব হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ ৯ সেপ্টেম্বর ২৬ ইং বুধবার রাত ২-২০ মিঃ সময় সিলেট আল হারামাইন হাসপাতালে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি চার ছেলে চার মেয়ে অসংখ্য গুনগ্রাহী মুরিদান রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ ১২ই সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ১১ টায় কাতিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য মাওলানা হাজী ইমদাদুল্লাহ সাহেব প্রাথমিক শিক্ষা কাতিয়া দারুল উলুম মাদ্রাসায় গ্রহণ করে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়, ভারতের দারুল উলুম দেওবন্দের তৎকালীন অন্যতম মুরুব্বি ফেদায়ে মিল্লাত আওলাদে রাসুল সঃ আল্লামা সাইয়েদ আসাদ মাদানী কাছ থেকে খেলাফত লাভ করেন। হাজী ইমদাদুল্লাহ সাহেব দারুল উলুম কাতিয়া মাদ্রাসা সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব ছিলেন ছিলেন। নগরীর দারুল হাদিস খেলাফত বিল্ডিং এর মুহতামিমের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিমানবন্দর এলাকার জামেয়া আমিনিয়া মংলি পার মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন সহ অসংখ্য দ্বীনি মাদারিসের সাথে সম্পর্ক রেখে মাওলা ডাকে আজ তিনি চলে গেলেন, আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন।

শোক প্রকাশ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দী এক প্রেস বিজ্ঞপ্তিতে সুনামগজ্ঞ জমিতে উলামায়ে ইসলামের অন্যতম উপদেষ্টা পরিষদ সদস্য দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান অলৈতলি ও কাতিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা শায়খ ইমদাদ উল্লাহ সাহেবের ইন্তেকালের গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের ইন্তেকালের দেশ এবং জাতির একজন এলমে দ্বীনের খাদিমকে হারালো যা সহজে পূরণ হবার নয়, আল্লাহ পাক মরহুমের নেক আমলগুলোকে কবুল করে জান্নাতুল ফেরদাউস দান করুন।

সিলেট মহানগরের শোক প্রকাশ :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী বিবৃতিতে সিলেট অঞ্চলের এক প্রসিদ্ধ আলেমে দ্বীন দ্বীনের অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল হযরত হাজী ইমদাদুল্লাহ সাহবে আজ আমাদের কাছ থেকে চলে গেলেন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি পরিবার আত্মীয়স্বজন প্রতিষ্ঠান সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
বিশেষ দোয়া মাহফিল : ওসমানী বিমানবন্দর এলাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আমিনীয়া মংলি পার হাজিনগর মাদ্রাসার ছাত্র-শিক্ষক কোরআনুল কারীমের খতম অসংখ্য অজিফা আদায় করে, হযরত হাজী ইমদাদুল্লাহ মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত করেন জামেয়া আমিনি হাজিনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ মাওলানা মাহমুদুল হাসান সাহেব।

সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে কোরআন খতম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews