October 13, 2026, 5:25 am
Title :
হত দরিদ্রদের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা বিতরণ দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শাড়ি-লুঙ্গি বিতরণ সিলেট দরগাহ মাদরাসায় মামুনুল হকের দরস ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্ব ইজতেমা নিয়ে পাঁচ দফা দাবি ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’র মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ইমরান খানের দলের সরকারকে হটিয়ে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা রাসেল মাহবুব-কে সংবর্ধনা প্রদান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দোয়া মাহফিল সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৫ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশের নিন্দা

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Monday, September 14, 2026

সিলেট রিপোর্ট :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ মনসুর ম্যানশনের ৪র্থ তলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি গোলাম হায়দারের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি রেদোয়ান খান।

অনুষ্ঠানের শুরুতে দারস পেশ করেন ওসমানীনগর ইসলামিক একাডেমির ভাইস প্রিন্সিপাল নিজাম উদ্দীন। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, চরিত্র ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে জাহেদুর রহমান চৌধুরী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শকে মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর সীরাত থেকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও কর্মজীবনে শিক্ষা গ্রহণ করতে হবে। বিশেষ করে সততা, আমানতদারি, ন্যায়পরায়ণতা, মানবিকতা ও মানুষের প্রতি দায়িত্বশীলতার যে শিক্ষা রাসুলুল্লাহ (সা.) রেখে গেছেন, তা অনুসরণের মাধ্যমে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সীরাত চর্চাকে শুধু আলোচনা ও মাহফিলের মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (সা.)-এর আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাফির আহমদ, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন জামায়াতের আমীর জাহেদ আহমদ, ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, উছমানপুর ইউনিয়ন জামায়াত নেতা আজাদুর রহমান চৌধুরীসহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণ এবং ব্যক্তিগত, সামাজিক ও কর্মজীবনে তাঁর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews