September 22, 2026, 10:39 pm
Title :
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান নেত্রকোনা জেলার উলামায়ে কেরাম ও প্রাসঙ্গিক কিছু কথা সিলেটের জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ জাতিসংঘে বাংলাদেশ নিয়ে ড. ইউনূসের উচ্ছ্বাস প্রকাশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্ক এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ চরম ক্ষুব্ধ— দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ফেঞ্চুগঞ্জের নবাগত ইউএনও’র সাথে ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৩৫ জনের কাফেলা সহ জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে ওরা কারা?

ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, September 22, 2026

সিলেট রিপোর্ট :

ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইকের আইনি স্বীকৃতি, রোড পারমিট প্রদান এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স সুবিধাসহ ১০ দফা দাবিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ব্যাটারি চালিত রিকশা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে পৃথক পৃথক ভাবে বাংলাদেশ ব্যাটারি চালিত রিকশা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. আবু বকর এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এর কাছে প্রদান করেন।
স্মারকলিপিতে ব্যাটারি চালিত রিকশা খাতের বর্তমান সংকট ও চালক-মালিকদের বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রমজান মিয়া, কেন্দ্রীয় সহ সভাপতি আফসার, সহ সাধারণ সম্পাদক শরিফ, দপ্তর সম্পাদক সোহেল রানা, ঢাকা মহানগর মালিক সমিতির সভাপতি হান্নান মাদবর, সাধারণ সম্পাদক দেলোয়ার, অর্থ সম্পাদক ফজলুল হক, সদস্য সিরাজ, মিজান ও বাবু প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে রোড পারমিটের আবেদন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ায় চালক ও মালিকরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া সম্প্রতি বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং গ্যারেজগুলোতে অভিযান চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। স্মারকলিপিতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে বলেন, ট্রাফিক জ্যামের জন্য কেবল ব্যাটারি চালিত যানকে দায়ী করা বৈষম্যমূলক। রিকশা চলাচল হুট করে বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে এবং অনেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করা হয়।
স্মারকলিপিতে ১০ দফা দাবিগুলো হলো ঃ বুয়েটের ডিজাইন অনুযায়ী রিকশার আধুনিকায়ন ও ফিটনেস সার্টিফিকেট দেওয়া। বাণিজ্যিক লাইসেন্স ও জোনভিত্তিক রোড পারমিট প্রদান। ট্রাফিক প্রশিক্ষণসহ বিশেষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া। গ্যারেজগুলোতে ডি-৩ ক্যাটগরী বৈধ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা। গ্যারেজ থেকে সরকারের বিদ্যুৎ রাজস্ব আদায় ও সাশ্রয় নিশ্চিতকরণ। সিটি কর্পোরেশনের প্রধান সড়কে পৃথক ‘লো-স্পিড লেন’ নির্ধারণ করা। প্রধান সড়কের পাশে প্লাস্টিক বা কংক্রিট ডিভাইডার দিয়ে রিকশার আলাদা লেন তৈরি করা। পরিবহন ব্যবস্থার আইনি কাঠামোতে ব্যাটারিচালিত রিকশাকে অন্তর্ভুক্ত করা। উত্তর ও দক্ষিণ সিটি মিলে সর্বমোট ৫ লাখ ব্যাটারি চালিত রিকশার বিজ্ঞানসম্মত সিলিং নির্ধারণ করা। সড়ক ব্যবস্থাপনায় মালিক-শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা।
সংগঠনটির নেতৃবৃন্দ দ্রুত উপরোক্ত যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচলের জন্য প্রয়োজনীয় আইনগত কাঠামো ও রোড পারমিট প্রদানের ব্যবস্থা গ্রহণে দুই সিটি কর্পোরেশনের প্রশাসনের কাছে বিনীত আহ্বান জানান।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews