September 1, 2026, 12:01 pm
Title :
বিএনপির গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর আজ সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা ‘আমাদের বাঁচান ভাই’- স্পেনে মৃত্যুর আগে বাংলাদেশি তরুণের আর্তনাদ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্যাসের দাম বৃদ্ধি পায়তারা বন্ধ, অসহনিয় লোডশেডিং বন্ধ না হলে করুন পরিণতি ভোগ করতে হবে— গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ নিউইয়র্কে জেএসডির মতবিনিময় সভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে সমঝোতা ফেঞ্চুগঞ্জে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমি’র সিরাত আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন বি-বাড়ীয়া গিয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এনসিপির নেতারা

দোহায় ইসরায়েলের হামলা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, জরুরি বৈঠক ডাকছে কাতার

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, September 11, 2025

কাতারের রাজধানী দোহায় হামাস প্রতিনিধিদলের ওপর ইসরায়েলের হামলা শুধু ফিলিস্তিনি ইস্যু নয়, বরং পুরো অঞ্চলের জন্য একটি শক্ত বার্তা বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক সরকারি উপদেষ্টা ড্যানিয়েল লেভি।

তিনি বলেন, “ইসরায়েলের লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা। এর মধ্যে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও জাতিগত নিধন পরিকল্পনাও রয়েছে। অন্য দেশগুলো চাইলে এই প্রকল্পের সঙ্গে যোগ দিক, না হলে ইসরায়েলকে চ্যালেঞ্জ করার সাহস দেখাক। কারণ আমেরিকা আমাদের পাশে আছে এবং সামরিকভাবে আমরা অপ্রতিরোধ্য।”

এ ঘটনায় কাতার দ্রুতই একটি জরুরি আরব-ইসলামিক সম্মেলন আহ্বান করছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ। রোববারের ওই বৈঠকে কাতারের আঞ্চলিক মিত্ররাও অংশ নেবেন।

ড্যানিয়েল লেভির মতে, এসব মিত্র দেশের ইসরায়েলকে প্রতিহত করার যথেষ্ট সক্ষমতা আছে। তবে তিনি প্রশ্ন তুলেছেন, “তারা সেই ক্ষমতা ব্যবহার করবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।”

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews