September 10, 2026, 4:10 pm
Title :
কাতিয়া মাদ্রাসার মুহতামিম শায়েখ ইমদাদুল্লাহ এর ইন্তেকাল: জমিয়তের শোক নেপাল জমিয়তের অফিস ভিজিট করলেন খেলাফত মজলিসের মামনুল হক জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি: একজন বাংলাদেশী ড.খলিলুর রহমান খেলাপি ঋণের হারে বাংলাদেশ শীর্ষে ও দুর্নীতি নৈরাজ্যে জাতি উদ্বিগ্ন —- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য সিলেটে অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটি গঠিত সিলেট মহানগর জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র নতুন কমিটি অনুমোদন লাভ স্বাস্থ্যমন্ত্রীর কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান ইত্তেফাকুল উলামা নেত্রকোণা জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে কুপিয়ে হত্যা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Tuesday, May 5, 2026

ডেস্ক রিপোর্ট : ভোট মিটলেও ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের মাটিতে রাজনৈতিক রক্তক্ষরণ অব্যাহত। এবার ভোট-পরবর্তী হিংসার বলি হলেন নানুরের এক তৃণমূল কর্মী।

মঙ্গলবার (৫ মে) ওই তৃণমূল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের নানুর বিধানসভা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম আবির শেখ। তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আবির শেখ যখন রাস্তা দিয়ে একা যাচ্ছিলেন, সেই সময় একদল সশস্ত্র দুষ্কৃতী তার পথ আটকায়।

অভিযোগের তির সরাসরি বিজেপির দিকে। পরিবারের দাবি, আবিরকে একা পেয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ধারাল অস্ত্র দিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে আক্রমণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নানুর থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews